বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কুশোডাঙ্গা ইউপিতে চেয়ারম্যান প্রার্থী সাঈদ গাজীর গণজোয়ার

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউপির আসন্ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সাঈদ আলী গাজীর মোটরসাইকেল প্রতীকের গণজোয়ার লক্ষ্য করা গেছে। জনমতেও এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।

আগামি ৫ জানোয়ারি বুধবার ৫ম ধাপে কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিটি ওয়ার্ড পোস্টার- ফ্যাস্টুনে ছেয়ে গেছে। মানুষের মাঝে এক ধরনের উচ্ছাস লক্ষ করা গেছে।

সরেজমিন ঘুরে জানা যায়, সাঈদ আলী গাজীর নিজের ও পারিবারিক ইমেজ যেমন রয়েছে ঠিক তেমনি তিনি দীর্ঘদিন সুখে-দুখে জনগণের পাশে থাকায় তারা বিজয়ী হওয়া সহায়ক হবে বলে মনে করছেন স্থানীয়রা।

নির্বাচন যতই ঘনিয়ে আসছে মটরসাইকেল প্রতীকের জনসমর্থন ততই বাড়ছে। হাট-বাজার, চায়ের দোকান, মাঠে-ঘাটে বেশির ভাগ মানুষ মটরসাইকেল প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে আলাপ-আলোচনায় মুখর হয়ে উঠেছেন।

কুশোডাঙ্গার বিভিন্ন স্থানে নানা শ্রেনী পেশার মানুষের সাথে কথা বললে তাদের বেশির ভাগ মানুষ মটরসাইকেল মার্কার প্রতি সমর্থন জানিয়েছেন।

জানা গেছে, সাঈদ আলী গাজী ভোটারদের দ্বারে দ্বারে ধারে দিন-রাত গণসংযোগ, উঠান বৈঠক ও সভা-সমাবেশের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন। শেষ মুহুর্তের প্রচারণায় মহাব্যস্ততা বেড়েছে তার কর্মী-সমর্থকদের মাঝে। নির্বাচনী প্রচারণায় সরগরম বিভিন্ন এলাকা।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সাঈদ আলী গাজী বলেন, ‘মাদকমুক্ত, নেশামুক্ত, দূর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করাই আমার লক্ষ। তাই মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের ভালবাসা অর্জন করতে চাই। সুযোগ দিলে সারা জীবন মানুষের পাশে থেকে গণ মানুষের জন্য কাজ করব। কুশোডাঙ্গায় আমি একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি কথায় নয় কাজে বিশ্বাসী হতে চাই।’

তিনি আরো বলেন, ‘মটর সাইকেল প্রতীকের পক্ষে ইউনিয়ন বাসী সম্মিলিত হয়ে অবস্থান নিয়েছে। এই ইউনিয়নের চলমান দুঃশাসন, অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে ভোটাররা মটর সাইকেল মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছে। তাই আগামী ৫ জানোয়ারি মটর সাইকেল মার্কার পক্ষে ইউনিয়নবাসী রায় দিয়ে দলমত নির্বিশেষে বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাল্লাহ। এ নির্বাচনে কোন ষড়যন্ত্র কাজে আসবে না, কোন অপশক্তির কাছে কুশোডাঙ্গা বাসী কারোর মাথা নত করবে না। এ নির্বাচনে আসল-নকল, ভাল-মন্দের সঠিক জবাব দিবে ব্যালটের মাধ্যমে কুশোডাঙ্গার জনগন। এ নির্বাচনে কুশোডাঙ্গা বাসী ব্যালটের মাধ্যমে ষড়যন্তকারীদের আসল রূপ উন্মোচন করবে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!