শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আজ থেকে বিশ্বের জনসংখ্যা হবে ৮০০ কোটির বেশি

আজ থেকে বিশ্বের জনসংখ্যা হবে ৮০০ কোটির বেশি। জাতিসংঘের জনসংখ্যা বিভাগ এই তথ্য জানিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, বিশ্বের জনসংখ্যা নির্ভূলভাবে গণনা করা খুবই কঠিন কাজ, তবে ১৫ নভেম্বর বিশ্ব জনসংখ্যা ৮শ কোটির মাইলফলক স্পর্শ করেছে বলে তাদের কাছে যথেষ্ট তথ্য-উপাত্ত রয়েছে।

বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি পূর্ণ উপলক্ষে ইউএন ডট ওআরজি কাউন্টডাউন শুরু করে। জনসংখ্যা ৮০০ কোটিতে পৌঁছানোর দিনটিকে পালন করতে নাম দেওয়া হয় ‘ডে অব এইট বিলিয়ন’।

জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ১৯৫০ সালে বিশ্বের জনসংখ্যা যা ছিল, আজকের সংখ্যা তার তিনগুণ। বিশ্বে যেকোনো সময়ের তুলনায় বেশি জনসংখ্যার জন্য ‘দীর্ঘ আয়ু’কে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০২০ সালে বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির হার ১ শতাংশের নিচে নামে। এর কারণ হিসেবে বলা হয়েছে, জন্মাহার কমেছে,নারীদের কম সন্তান হচ্ছে।
প্রতিবেদন অনুসারে, বৈশ্বিক জনসংখ্যা বয়স্ক জনসংখ্যায় পরিণত হচ্ছে। বিশ্বের মোট জনসংখ্যার ১০ শতাংশের বয়স ৬৫ বছরের ওপর। ২০৫০ সালে এটা ১৬ শতাংশে উন্নীত হবে। বিশ্বে চীন ও ভারতে যৌথভাবে ১০৪ কোটি করে মানুষ বসবাস করে। কিন্তু জাতিসংঘের অনুমান, ২০২৩ সালে প্রথমবারের মতো চীনকে অতিক্রম করবে ভারত।

২০৫০ সাল পর্যন্ত বিশ্বে যে জনসংখ্যা বৃদ্ধি পাবে, তার অর্ধেক হবে আটটি দেশে। সেগুলো হলো- গণপ্রজাতন্ত্র কঙ্গো, মিশর, ইথিওপিয়া, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইনস এবং সংযুক্ত তাঞ্জানিয়া।
সূত্র: স্কাই নিউজ

একই রকম সংবাদ সমূহ

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
  • এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা
  • নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার
  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত