শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আর্জেন্টিনাকে ভয়ংকর প্রতিপক্ষ মানছেন ব্রাজিলের রদ্রিগো

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি নিজেদের নয় ব্রাজিলকে রাখছেন ফেবারিটের কাতারে। কারণ হিসেবে মেসি বলেছেন, ব্রাজিলের আছে এক ঝাঁক প্রতিভাবন ও ভয়ংকর ফুটবলার।

এদিকে ব্রাজিলের আক্রমণভাগের অন্যতম ভরসা রদ্রিগো বলছেন, আর্জেন্টিনা কঠিন ও ভয়ংকর প্রতিপক্ষ। তিনি বলেন ‘তারা কঠিন প্রতিপক্ষ, কিন্তু আমি আগেও বলেছি, বিশ্বকাপে কোনো একটি দল ফেবারিট নয়। যেকোনো কিছু হতে পারে। এটা বিশ্বকাপ, এখানেই সবকিছুই কঠিন। কিন্তু কোপা আমেরিকা জিতে তারা প্রমাণ করেছে, আর্জেন্টিনা খুবই ভয়ংকর প্রতিপক্ষ।’

‘মার্কা’কে দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রিগো আরও বলেছেন, ‘আগে পাঁচবার শিরোপা জিতেছি বলে শুধু আমরাই ফেবারিট নই। আমরা শক্তিশালী দল, তবে আরও কয়েকটি শক্তিশালী দলও আছে। বিশ্বকাপে কোনো একটা দল ফেবারিট থাকবে না। তবে এবার বিশ্বকাপ জেতার সব সামর্থ্য আমাদের আছে।’

২০১৯ সাল থেকে টানা ৩৫ ম্যাচ অপরাজিত লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। রদ্রিগোর চোখেও এই আর্জেন্টিনা বেশ ভয়ংকর, যার প্রমাণ পাওয়া গেছে ২০২১ কোপা আমেরিকায়, ‘তারা কঠিন প্রতিপক্ষ, কিন্তু আমি আগেও বলেছি, বিশ্বকাপে কোনো একটি দল ফেবারিট নয়। যেকোনো কিছু হতে পারে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী