শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এখনও ফ্রান্স-ব্রাজিলকে ফেবারিট বলছেন মেসি!

কাতার বিশ্বকাপে নানা যুক্তির নিরিখে আর্জেন্টিনাকেই ফেবারিট বলছেন অনেকে। কেউ আবার কোনো রকম হিসেব-নিকেশ ছাড়াই মেসির হাতে এবারের বিশ্বকাপটা দেখতে চাইছেন।

তবে বাস্তববাদী মেসি বলছেন ভিন্ন কথা। তার মতে আর্জেন্টিনা নয়, এবারের বিশ্বকাপে লাতিন আমেরিকা থেকে ফেবারিট ব্রাজিল আর ইউরোপ থেকে ফ্রান্স।

‘ইউনিভার্সো ভালদানো’কে দেওয়া সাক্ষাৎকারে মেসির মত, ‘প্রত্যেক জাতীয় দলই কঠিন, কে প্রতিপক্ষ এটা কোনো বিষয় নয়। আমরা ইউরোপীয় দলগুলোর বিপক্ষে খুব বেশি ম্যাচ খেলিনি। আমি মনে করি সেখানে আমরা ভালো মুহূর্ত পাব কিন্তু সেখানে যেমন সবার কাছে ধরাশায়ী হবো সেই ভাবার দরকার নেই তেমন নিজেদের ফেবারিট ভাবারও প্রয়োজন নেই। আমাদের বাস্তবাদী হতে হবে।’

মেসির আরও বলেন, ‘আমি মনে করি ফ্রান্স (ফেবারিট), যদিও তাদের দলে অনেক ইনজুরি আছে। তারপরও এরা দারুণ কার্যকর। তাদের অনেক ভালো খেলোয়াড় আছে। একজন ভালো কোচও আছে যিনি দলটার সাথে অনেক দিন ধরেই আছেন। তারা বিশ্বকাপও জিতেছে। ব্রাজিলের স্কোয়াডও মানসম্পন্ন ও ভয়ংকর খেলোয়াড়ে ভরা। তাদের একজন ভালো স্ট্রাইকার আছে, তাদের আছে নেইমার।’

একই রকম সংবাদ সমূহ

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিকবিস্তারিত পড়ুন

  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়