বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আতঙ্কে দেশ ছাড়ছেন মিয়ানমারের নাগরিকরা

সেনাবাহিনীর গুম-অপহরণ-হত্যা আর গ্রেফতার আতঙ্কে অতিষ্ঠ নাগরিকরা এবার মিয়ানমার ছাড়তে শুরু করেছেন।

অভ্যুত্থান বিরোধী আন্দোলনে নেই, অথচ বর্তমান শাসকদের মেনে নিতে পারছেন না, এমন সব রয়েছেন এই দলে। খবর বিবিসির।

শনিবার এমন খবরই দিলেন মিয়ানমারের ভারত সীমান্তবর্তী কর্মকর্তারা। তারা জানান, সেনা অভ্যুত্থানের অশান্তি এড়াতে প্রায় অর্ধশত মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছেন। অপেক্ষায় আছেন আরও ৮৫ জনের একটি দল।

আসাম রাইফেলস প্যারামিলিটারি ফোর্সের এক কর্মকর্তা জানান ইতোমধ্যে ৮ পুলিশসহ ৪৮ জন মিয়ানমার নাগরিক ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মিজোরাম রাজ্যে প্রবেশ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা আরো জানান, আরো কমপক্ষে ৮৫ মিয়ানমার নাগরিক ভারতে প্রবেশের অপেক্ষায় আছেন।

দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, পুলিশসহ যারা ইতোমধ্যে ভারতে প্রবেশ করেছে- তারা মিয়ানমারের বর্তমান সামরিক সরকারের অধীনে কাজ করতে চান না বলেই পালিয়েছেন। আর এদেরকেই ফেরত চেয়ে ভারতের মিজোরামের চম্পাই জেলার কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে মিয়ানমারের সেনাসরকার।

চিঠিতে বলা হয়, প্রতিবেশী দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে মিয়ানমারের আট পুলিশ সদস্যকে হস্তান্তর করার জন্য আপনাকে অনুরোধ জানানো হচ্ছে।

গত ১ ফেব্রুয়ারি সেনাবহিনীর ক্ষমতা দখলের পর থেকেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে মিয়ানমার। এক মাসেরও বেশি সময় ধরে চলা এ বিক্ষোভ দমনে বেপোরোয়া হয়ে উঠেছে জান্তারাও।বিক্ষোভে গুলি, গণ-গ্রেফতার, রাত নামলেই বাড়ি বাড়ি তল্লাশি, ইন্টারনেট বন্ধ, নিরাপত্তার নামে নাগরিক হয়রানি- এসব কারনেই দেশত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন নাগরিকরা।

একই রকম সংবাদ সমূহ

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামীবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ