শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্দোলন করে আ’লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আন্দোলনের মুখে কখনো আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হয়নি। তাই যতই সমাবেশ করেন, সরকারের পতন হবে না।’

শুক্রবার (১২ আগস্ট) বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সব শহীদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোনো দিন সেনাবাহিনীর সাহায্য নিয়ে ক্ষমতায় বসেনি। আন্দোলনের কারণেও কখনো আওয়ামী লীগ সরকারের পতন হয়নি। যত সমাবেশই করুন, সরকারের পতন হবে না। সরকারের পতন হবে নির্বাচনের মাধ্যমে। আমরা নির্বাচন কমিশন করে দিয়েছি। আইন করে নির্বাচন কমিশন করা হয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব একটি সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করা।

বিএনপিসহ বিরোধী দলগুলোর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবির প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, ‘আপনারা তত্ত্বাবধায়ক সরকার চান, নিরপেক্ষ সরকার চান। পৃথিবীর কোথায় তত্ত্বাবধায়ক সরকার আছে? জাপান, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে নিরপেক্ষ সরকার রয়েছে?

অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ ড. আব্দুর রহিম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সনাতনীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘সনাতন ধর্মাবলম্বীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক’- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই ধারণাবিস্তারিত পড়ুন

আন্দোলনের হুমকি নয়, সরকারকে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে পরামর্শ দিন: রিজভী

রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দেওয়ারবিস্তারিত পড়ুন

পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • আমি ফিরে এসেছি মানুষ ও দেশের জন্য: মির্জা আব্বাস
  • স্থায়ী কমিটির সভাপতি নিয়ে বিরোধ : বিরোধীদল ওয়াকআউট করলেও বসেছিলেন এমপি হাসনাত
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট
  • ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী