মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আপনার ফোনের আয়ু কতদিন জানাবে এআই

স্মার্টফোন ব্যবহারকারীদের অন্যতম বড় দুশ্চিন্তা হলো ব্যাটারির স্থায়িত্ব। নতুন ফোন কেনার কিছুদিন পরই অনেকের মনে প্রশ্ন জাগে ব্যাটারিটি কতদিন ভালো পারফরম্যান্স দেবে? কখন থেকে দ্রুত চার্জ ফুরোতে শুরু করবে?

এতদিন এসব প্রশ্নের সঠিক উত্তর পেতে বিজ্ঞানীদের দীর্ঘ সময় ধরে ল্যাবরেটরিতে পরীক্ষা চালাতে হতো। কিন্তু এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন প্রযুক্তি সেই প্রক্রিয়াকে অনেক দ্রুত ও সহজ করে দিতে পারে। গবেষকরা বলছেন, উন্নত এআই ব্যবস্থার সাহায্যে খুব অল্প সময়ের মধ্যেই একটি ব্যাটারির ভবিষ্যৎ কর্মক্ষমতা সম্পর্কে নির্ভুল ধারণা পাওয়া সম্ভব।

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, নতুন ধরনের এজেন্টিক এআই সিস্টেম ব্যাটারির আয়ু সম্পর্কে আশ্চর্যজনকভাবে দ্রুত পূর্বাভাস দিতে পারে। সাধারণত একটি ব্যাটারির প্রকৃত কর্মক্ষমতা বোঝার জন্য শত শতবার চার্জ ও ডিসচার্জ করে পরীক্ষা চালাতে হয়, যা শেষ হতে কয়েক মাস বা কখনো বছরও লেগে যায়। কিন্তু এই এআই সিস্টেম মাত্র প্রায় ৫০টি চার্জিং সাইকেলের তথ্য বিশ্লেষণ করেই বলে দিতে পারে, কতবার ব্যবহারের পর ব্যাটারির ক্ষমতা তার মূল কর্মক্ষমতার ১০ শতাংশের নিচে নেমে আসবে।

এর ফলে পরীক্ষার জন্য প্রয়োজনীয় শক্তি ও সময় দুটোই ব্যাপকভাবে কমে যাবে। গবেষকদের মতে, আগে একটি ব্যাটারির আয়ু নির্ধারণ করতে যতটা শক্তি ব্যয় হতো, এই নতুন পদ্ধতিতে তার প্রায় ৫ শতাংশ শক্তি ব্যবহার করেই একই ধরনের ফলাফল পাওয়া সম্ভব। অর্থাৎ কম খরচে এবং অনেক কম সময়েই ব্যাটারির মান যাচাই করা যাবে।

এই প্রযুক্তির সম্ভাবনা শুধু স্মার্টফোনের ব্যাটারির মধ্যেই সীমাবদ্ধ নয়। ল্যাপটপ, ইলেকট্রিক গাড়ি, ড্রোন, স্মার্টওয়াচসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের ব্যাটারি নিয়েও দ্রুত ও নির্ভুল বিশ্লেষণ করা সম্ভব হবে। ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো এআই থেকে পাওয়া তথ্য ব্যবহার করে আরও উন্নত ও দীর্ঘস্থায়ী ব্যাটারি তৈরি করতে পারবে।

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এই ধরনের এআই প্রযুক্তি ব্যাটারি গবেষণার গতি কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে। নতুন ব্যাটারির নকশা তৈরি, পরীক্ষা এবং বাজারে আনার সময়ও উল্লেখযোগ্যভাবে কমে যাবে। ফলে ব্যবহারকারীরা যেমন দীর্ঘস্থায়ী ব্যাটারি পাবেন, তেমনি ইলেকট্রিক গাড়ি বা অন্যান্য ডিভাইসের প্রযুক্তিও আরও দ্রুত উন্নত হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু সফটওয়্যার বা ডাটা বিশ্লেষণেই নয়, হার্ডওয়্যার প্রযুক্তির উন্নয়নেও বড় ভূমিকা রাখতে শুরু করেছে। আর সেই ধারাবাহিকতায় খুব শিগগির এমন সময় আসতে পারে, যখন আপনার ফোনের ব্যাটারি কতদিন ভালো থাকবে সেটাও আগেভাগেই বলে দেবে এআই।

সূত্র: এই সময়

একই রকম সংবাদ সমূহ

তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম

প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে তুরস্কের সহযোগিতায় বগুড়ায় ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছেবিস্তারিত পড়ুন

আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই: মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রহস্যময় পোস্টবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • ‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
  • মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • ‘ভুয়া ফটোকার্ড প্রথম কে আপলোড করেছে তা শনাক্ত সম্ভব’
  • কলেজ শিক্ষার্থী রিজওয়ানের তৈরি গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী