সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আবাসিক ভবনের নিচে মিললো ২৫ হাজার লিটার তেলের ট্যাংক, ব্যবসায়ীকে জরিমানা

শেরপুর শহরের একটি আবাসিক ভবনের নিচ তলায় ২৫ হাজার লিটার তেলের ট্যাংক বানিয়ে ডিজেল মজুদ করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে একদিনের মধ্যে মজুদকৃত তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) মধ্যরাতে শহরের গোয়ালপট্টি এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাঁচ তলা আবাসিক ভবনের নিচতলায় তেলের ট্যাংক বানিয়ে ডিজেল মজুদ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এসময় ১৮ হাজার ৫৮লিটার ডিজেল মজুদ থাকায় আদালত ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং একদিনের মধ্যে তেল ও তেলের ট্যাংকার সরানোর নির্দেশ দেন।

এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, প্রচলিত আইন মেনে শিমলা ট্রেডার্সের স্বত্বাধিকারী তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাদের সব কাগজপত্র আমরা নিয়েছে। এসব কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী

জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসেবিস্তারিত পড়ুন

  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী
  • বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী