সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকা ও দিল্লির খোলামেলা আলোচনা দরকার: হাইকমিশনার

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের কঠিন ও স্পর্শকাতর বিষয়গুলো আর এড়িয়ে না গিয়ে খোলামেলা এবং আন্তরিক আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাইকমিশনার বলেন, দুই দেশের সম্পর্ক কেবল কূটনৈতিক সৌজন্যে সীমাবদ্ধ না রেখে বাণিজ্য, নিরাপত্তা ও প্রাকৃতিক সম্পদের ন্যায্য বণ্টনের মতো বিষয়গুলোতে বাস্তবসম্মত গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমাদের এমন সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন, যেখানে কেউ এগিয়ে আর কেউ পিছিয়ে থাকবে না, বরং পারস্পরিক সম্মান, ভারসাম্য ও নির্ভরশীলতার ভিত্তিতে দীর্ঘমেয়াদি সহযোগিতা নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি গণতন্ত্রে আস্থা, উন্নয়নের অভিন্ন লক্ষ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রয়োজন। তাই কঠিন বিষয়গুলো পাশ কাটিয়ে নয়, বরং সৎভাবে মোকাবিলা করেই এগোতে হবে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ভারতের জনগণের ভূমিকার কথাও কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন রিয়াজ হামিদুল্লাহ। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষের সহায়তা, আশ্রয় ও সমর্থন বাংলাদেশের ইতিহাসে অম্লান হয়ে আছে বলেও উল্লেখ করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা

নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া ব্রিকস সম্মেলনের যৌথ ঘোষণায় সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্যবিস্তারিত পড়ুন

  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি