রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘আমাকে গ্রেফতার করুন’ সিবিআইকে মমতার হুঁশিয়ারি

আমাকে গ্রেফতার করুন, কলকাতার সিবিআই দফতরে গিয়ে এভাবে চরম হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার (১৭ মে) স্থানীয় সময় বেলা পৌনে ১১টায় তিনি মধ্য কলকাতার নিজাম প্যালেসে প্রবেশ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই রয়েছেন।

এর আগে, সকালেই মমতার মন্ত্রী সভার দুজন প্রভাবশালী মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়সহ তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্র, তৃণমূল ত্যাগী বিজেপির নেতা ও প্রাক্তন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে নিজাম প্যালেসে নিয়ে যায়।

তৃণমূলের প্রভাবশালী মন্ত্রী নেতাদের গ্রেফতারের ঘটনায় রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে। দলের শীর্ষ নেতাদের এইভাবে গ্রেফতার হতে দেখে অনেকেই কোভিডবিধি ভেঙে চলমান লকডাউন আইন উপেক্ষা করে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এমনকি অনেকেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইএর কলকাতার দফতর নিজাম প্যালেজের সামনে এসেও বিক্ষোভ দেখাতে শুরু করেছেন।

নেতাদের গ্রেফতারের খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে থেকে সোজা চলে যান নিজাম প্যালেসে। এই গ্রেফতার বেআইনি বলে দাবি করে সিবিআই দফতরেই অবস্থান করছেন তিনি।

অনিন্দ রাউৎ নামের একজন তৃণমূল নেতা স্থানীয় গণমাধ্যমে বলেছেন সিবিআই দফতরের গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার নেতাদের গ্রেফতার করার আগে তাকেও গ্রেফতার করতে হবে। না হলে তিনি সিবিআই দফতর থেকে যাচ্ছেন না।

এদিকে সোমবারই নারদা কান্ডের চার্জশিট দেবে সিবিআই। ২০১৪ সাল নারদা ডটকমের পক্ষ থেকে সাংবাদিক ম্যাথু সেমুয়েল একটি স্টিং অপারেশন করেন। সেখানে দেখা যায়, তৃণমূলের নেতা মন্ত্রী ও সাংসদের ক্যামেরার সামনে ঘুষ নিতে দেখা গেছে। ২০১৬ সালে বিধানসভা ভোটের আগেই তা প্রকাশ করা হলে দেশ জুড়ে আলোচনার ঝড় উঠে।

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার