মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ-

আমাকে সেবা করার সুযোগ দিলে আর ত্রাণ নিতে হবে না- হাবিবুল ইসলাম হাবিব

সেলিম হায়দার :  আমাকে সেবা করার সুযোগ দিলে আর ত্রাণ নিতে হবে না। বিগত দিনে আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন এ এলাকার উন্নয়নে কাজ করেছি। আগামীতে যদি আমাকে সেবা করার সুযোগ দেন তাহলে আপনাদের আর ত্রাণ নিতে হবে না। এলাকায় যেন জলাবদ্ধতা সৃষ্টি না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে। সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সেতু বাজারে অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কালে এ কথা গুলো বলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
তিনি বলেন, সকলের সার্বিক সহযোগতায় ও প্রশাসনের কঠোর পরিশ্রমের কারণে এবারের হিন্দু ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা সুন্দর ভাবে উৎসব মুখর পরিবেশে উৎযাপিত হয়েছে। আমার নির্বাচনী এলাকার সকল পূজা মন্ডপে যাওয়ার চেষ্টা করেছি। এই অঞ্চলে কোনো প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি।
সোমবার (১৪ অক্টোবর) বিকালে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন সরদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা শেখ তারিকুল হাসান, আইনুল ইসলাম নান্টা, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান প্রমুখ।
এসময় জলাবদ্ধ এলাকার পানি বন্ধি ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে নিয়োজিত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনোবিস্তারিত পড়ুন

  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান