মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কের ৯০ দশকের খেলোয়াড়দের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কের ৯০ দশকের খেলোয়াড়দের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শহিদ আব্দুর রাজ্জাক পার্কের ৯০ দশকের খেলোয়াড়দের উপস্থিতিতে সাতক্ষীরা জেলা স্টেডিয়াম খেলোয়াড়দের মিলন মেলায় পরিনত হয়। সাতক্ষীরা স্টেডিয়ামের পুরানো দিনের ঐতিহ্য মেলবন্ধু ও উৎসব মুখর পরিবেশ দর্শক গ্যালারীতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রীতি ফুটবল ম্যাচে লাল দল বনাম সবুজ দল অংশ নেয়। বয়সের ভারে অনেকে নুয়ে পড়লেও দুটি দল খুব সুন্দর ক্রীড়া নৈপূণ্যতার মধ্য দিয়ে ভালো খেলা উপহার দেয়। দর্শক গ্যালারী প্রীতি ফুটবল ম্যাচটি আনন্দের সাথে উপভোগ করে। লাল দল বনাম সবুজ দলের ক্যাপ্টেন ছিলেন ফিরোজ রহমান এবং সবুজ দলের ক্যাপ্টেন ছিলেন গ্যাস বাবু। খেলায় অংশগ্রহণকারী অন্যান্য খেলোয়াড়রা হলেন- শহিদ আব্দুর রাজ্জাক পার্কের ৯০ দশকের খেলোয়াড় জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ ইদ্রিস বাবু, রিপন, রতন, মিতু, উজ্জল, সেলিম, তৌহিদুর, মুনসুর, শুভ্র, পথিক, খোকা ও ময়নাসহ শহিদ আব্দুর রাজ্জাক পার্কের ৯০ দশকের খেলোয়াড়রা অংশ নেয়। প্রীতি ফুটবল ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।
ক্যাপশন : সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কের ৯০ দশকের খেলোয়াড়দের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণকারী খেলোয়াড়রা।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে