বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিজের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ভবানীপুর কেন্দ্রে অভাবনীয় পরাজয় বরণ করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বিরুদ্ধে তার এই বিজয়কে হিন্দুত্ববাদীদের জয় হিসেবে অভিহিত করেছেন তিনি।

শুভেন্দুর দাবি, মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, তাকে দেয়নি। এরপরও ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন তিনি। এই পরাজয়ের মাধ্যমে রাজনীতি থেকে মমতার অবসর হয়েছে বলেও মন্তব্য করেছেন এ বিজেপি নেতা।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে শুভেন্দু বলেছেন, মুসলিমরা তাকে প্রকাশ্যেই ভোট দিয়েছেন। ৭৭ নম্বর ওয়ার্ডে যেসব মুসলিম ভোট দিতে এসেছিলেন, তারা সবাই মমতাকেই ভোট দিয়েছেন; আর হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধরা আমাকে আশীর্বাদ করেছেন বলে জয়ী হয়েছি আমি। এই জয় মূলত হিন্দুত্ববাদেরই জয়।

বিজয় নিশ্চিত হওয়ার পর শুভেন্দু অধিকারী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা অত্যন্ত জরুরি ছিল। এটি তার রাজনৈতিক জীবনের অবসর। মুসলিমরা তাকে খোলাখুলি ভোট দিয়েছে।’

তিনি করেন, ‘বাঙালি হিন্দুরা ছাড়াও গুজরাটি, মারওয়াড়ি, শিখ ও পূর্বাঞ্চলীয় ভোটাররা আমাকে ভোট দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েকবার ফোন করে ভবানীপুর নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন, আমি তাকে জয়ের ব্যাপারে আশ্বস্ত করেছি।’

শুভেন্দু এই জয়কে ‘অরাজক শাসকের’ বিরুদ্ধে জনগণের রায় হিসেবে আখ্যা দেন।

উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামের পর এই নিয়ে দ্বিতীয়বার শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রে পরাজয়ের পর অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি এই ফলাফলকে ‘অনৈতিক জয়’ হিসেবে অভিহিত করে দাবি করেন, নির্বাচন কমিশন ও বিজেপি মিলে শতাধিক আসন ‘লুট’ করেছে। তিনি আরও অভিযোগ করেন, ভবানীপুর থেকে প্রায় ৬০ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। তবে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বরফ গলানোর প্রক্রিয়ায় এবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতেবিস্তারিত পড়ুন

সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির

ভারতে চলমান আন্দোলন ও প্রশ্নপত্র ফাঁসের ইস্যুতে কেন্দ্রীয় সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যানবিস্তারিত পড়ুন

আন্দোলনের নামে ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে: মন্ত্রী দিলীপ ঘোষ

আন্দোলনের নামে ভারতকে পাকিস্তান-বাংলাদেশ বানানোর চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েতবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে বিক্ষোভ সামাল দিতে ১৬ মেট্রো স্টেশন বন্ধ করলো সরকার
  • একরাতেই মানচিত্র থেকে উধাও ভারত, স্যাটেলাইট ছবিতে অবিশ্বাস্য দৃশ্য!
  • উত্তপ্ত পশ্চিমবঙ্গ, রাস্তায় নামলেন মমতা ব্যানার্জী
  • মোদিজি, দেশটা আপনার বাপের নয়: কেজরিওয়াল
  • নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে বাসভবনের সামনে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের অবস্থান
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে
  • ককরোচ পার্টির বিক্ষোভে রণক্ষেত্র দিল্লি, বন্ধ হলো ইন্টারনেট
  • মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা
  • লোকসভার সর্বদলীয় বৈঠকে তৃণমূলের বিদ্রোহীরা, ওয়াকআউট করে ক্ষোভ প্রকাশ
  • ভারতে শিশু ধর্ষণের প্রধান অভিযুক্ত এনকাউন্টারে নিহত
  • পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা