শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমি স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করেছি: শাহজাহান ওমর

বাস পোড়ানোর মামলায় জামিনে মুক্তি পাওয়ার পরদিন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসন মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে শাহজাহান ওমর নিজেই বিষয়টি জানিয়েছেন।

মনোনয়ন দাখিলেন শেষ দিন বৃহস্পতিবার অনলাইনে মনোনয়নপত্র জমা দেন তিনি।

রাজধানীর পান্থপথের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে শাহজাহান ওমর বলেন, আমি নির্বাচনে যাচ্ছি, আওয়ামী লীগ যখন নৌকায় মনোনয়নের প্রস্তাব করছে, সেখানে আর প্রশ্ন কী? আমি স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করেছি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের অন্য নেতাদের সঙ্গে চলা সম্ভব না হওয়ায় দলটির রাজনীতি ছেড়ে দিয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, জিয়ার রাজনীতি থেকে বঙ্গবন্ধুর রাজনীতি আরো উন্নত। তাই নৌকার হয়ে ভোট করব।

শাহজাহান ওমরকে ৪ নভেম্বর রাতে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে ঢাকার নিউমার্কেট থানার বাসে আগুন দেয়ার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। ওই মামলায় তাকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।

বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান শাহজাহান ওমর। সন্ধ্যার পরই কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

এর আগে সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান রাজধানীতে এক সভায় অভিযোগ করেন দলটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর ও তার পরিবারের উপর চাপ দেয়া হচ্ছে নির্বাচনে অংশ নেয়ার জন্য। ওই অভিযোগের পরদিন হঠাৎ শাহজাহান ওমরকে জামিন দেন আদালত। তারপর দিন নৌকার মনোনয়ন নিয়ে প্রার্থী হলেন শাহজাহান ওমর। এ ঘটনায় তাকে বিএনপি থেকে বহিষ্কারও করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নয়’: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নেই’ বলেন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।বিস্তারিত পড়ুন

প্রতিরক্ষা ও এভিয়েশনে একসঙ্গে কাজ করবে ঢাকা-আঙ্কারা: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে প্রতিরক্ষা, এভিয়েশন,বিস্তারিত পড়ুন

  • শাহজালাল বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা
  • বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার