বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ছাত্রলীগের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

বাংলাদেশ ছাত্রলীগ আশাশুনি উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করায় আশাশুনিতে বিশাল আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১.৩০ টায় উপজেলা সদরে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের আয়োজনে নতুন কমিটি ঘোষণা করায় গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস এম আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্রেক্স এর সামনে থেকে শুরু করা হয়।

মিছিলটি বিভিন্ন সড়ক ও উপজেলা পরিষদের সামনে হয়ে জনতা ব্যাংক মোড়ে গিয়ে পথ সভায় মিলিত হয়। নব গঠিত কমিটির সভাপতি রাসেল হোসেনের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান আশিক। নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিঠুন ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি,ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মনিরুজ্জামান বিপুল, কৃষকলীগ সভাপতি রাশেদ সরোয়ার শেলী, তাঁতীলীগ সভাপতি হুমায়ুন কবির রাসেল, জেলা যুব মহিলালীগ সেক্রেটারী সীমা সিদ্দিকী, খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দিপু, তাহমিদ হোসেন ডেভিট, সেলিম রেজা সেলিম, বিকাশ সরকার, রবিউল ইসলাম নবু, জুয়েল, বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নাহিদ রানা, জাহিদ, ফরহাদ, মোস্তফা, আশিক, সাদ্দাম, জহুরুল, শামছুর, মামুন, সিজান, শাওন, মিলন, মিঠুন, জাহিদ, লিংকন, সবুজ, সাকিব, মামুন, বাবু, শামীম, আশিক, আছাদুল, মিনারুল, বিদ্যুৎ, রিভিউ, রাকিব, সমীরণ, আলামিন, সোহাগ, হাবিবুর রহমান, আঃ মজিদ, রুহুল আমিন, রাসেল, ইস্রাফিল প্রমুখ। সবশেষে মিষ্টি বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি