বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির চাপড়া হাইস্কুলের সভপতি হলেন আলহাজ্জ গাউসুল হোসেন রাজ

আশাশুনি ব্যুরো: আশাশুনি চাপড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ্ব গাউসুল হোসেন রাজ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

বুধবার বিকালে অত্র বিদ্যালয়ের অফিস কক্ষে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার এস,এম এনামুল ইসলাম। তিনি সভাপতি পদে নাম প্রস্তাব করার কথা বললে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্জ্ব গাউসুল হোসেন রাজের নাম প্রস্তাব করা হয়। নির্বাচনে আর কোন প্রার্থী নাম প্রস্তাব না হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিসহ ৯জন অভিভাবক সদস্যদের সর্ব সম্মতিক্রমে ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে চাপড়া বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্জ্ব গাউসুল হোসেন রাজ নির্বাচিত হয়েছেন। ফলে প্রিজাইডিং অফিসার এস,এম এনামুল ইসলাম আনুষ্ঠানিকভাবে আলহাজ্জ্ব গাউসুল হোসেন রাজকে সভাপতি নির্বাচিত ঘোষনা করেন। এ ব্যাপারে ২৯জানুয়ারী চাপড়া বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ব্যাপক উৎসব মুখোরিত পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাবেক মেম্বর নজরুল ইসলামের প্যানেলকে বিপুল ভোটে পরাজিত করে আলহাজ্জ্ব গাউসুল হোসেন রাজের প্যানেল নিরঙ্কুশ বিজয়ী লাভ করে। নির্বাচরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ আঃ গনি, এডহক কমিটির সভাপতি আঃ খালেক সরদার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমলেন্দু কুমার দাশ, শিক্ষক প্রতিনিধি আসাদুল হক, শহীদুল ইসলাম, মহিলা শিক্ষক প্রতিনিধি জেবুন্নেছা জেবা, অভিভাবক সদস্য আমিরুল ইসলাম, আসাদুল হক গাজী, মহসীন আলী, সাইদুর রহমান, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোছাঃ আছিয়া খাতুন, মাছুম বিল্লাহ অফিস সহকারী, সমাজ সেবক আকবার হোসেন, গফুর সরদার, তৈজুদ্দীন গাজী, রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, কামরুজ্জামান টুকু, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান, আজহারুল ইসলাম, আইয়ুব আলী, আশাশুনি রিপোটার্স ক্লাবের সহপতি এমএম সাহেব আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ক্যাপশন ঃ আশাশুনির চাপড়া হাইস্কুলের নির্বাচিত সভপতি আলহাজ্জ গাউসুল হোসেন রাজ

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর