সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির শ্রীউলায় জমি বায়নাপত্র করে রেজিস্ট্রি না করায় থানায় অভিযোগ দায়ের

আশাশুনির শ্রীউলায় জমি বায়নাপত্র করে রেজিস্ট্রি না করায় আশাশুনি থানায় ও সাব-রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগে জানাগেছে, শ্রীউলা গ্রামের মৃত আব্দুল আজিজ হাসানের পুত্র এস,এম মোহায়মেন একই গ্রামের মৃত তাসকিন উদ্দীনের পুত্র তৌফিক উদ্দীন আহমেদের নিকট থেকে শ্রীউলা মৌজায় ৯০ শতক জমি ক্রয়ের জন্য ১১ লক্ষ ৫০ হাজার টাকার চুক্তিতে বায়নাপত্র করেন।

বায়নাপত্র করে ২৯/০৯/২০২০ তারিখে খুলনা এবি ব্যাংক থেকে এস,এম মোহায়মেন ৫ লক্ষ টাকার চেক প্রদান করেন। যা ঐদিনই তৌফিক উদ্দীন আহমেদ ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলন করার পর বিভিন্ন কাগজপত্রের সমস্যা সৃষ্টি হওয়ায় কোবলা দলিল করতে বিলম্ব হয়। এই সুযোগে তৌফিক উদ্দীন আহমেদ উক্ত সম্পত্তি জাফর আলী সরদারের পুত্র ইকবাল হোসেন ও সোহরাব গাজীর পুত্র নূর মোহাম্মাদ গাজীর নামে পাওয়ার অব এ্যাটর্নী করে দেন।

ঘটনাটি মোহায়মেন জানতে পেরে জমি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করলে বিভিন্ন তালবাহানা শুরু হয়। এব্যাপারে মোহায়মেন উপায় অন্ত না পেয়ে তৌফিক উদ্দীন আহমেদের নামে লিগ্যাল নোটিশ সহ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আশাশুনি থানার এসআই জাহাঙ্গীর সেলিম তদন্ত পূর্বক একটি প্রতিবেদন পাঠিয়েছেন। এঘটনায় প্রতারনার শিকার এসএম মোহায়মেন ন্যায় বিচার দাবী করেছেন।

একই রকম সংবাদ সমূহ

রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফলবিস্তারিত পড়ুন

রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি

রংপুর নগরের মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় নিহতদের সবার মুখবিস্তারিত পড়ুন

  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
  • বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন রশিদুজ্জামান মিল্লাত
  • দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল