আশাশুনির হাড়িভাঙ্গা মাঠে চেয়ারম্যান প্রার্থী সামছুল আলমের নির্বাচনী মতবিনিময়


আশাশুনি সদরের চেয়ারম্যান প্রার্থী ঢালী মো. সামছুল আলম হাড়িভাঙ্গা এনএইচকেটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী মতবিনিময় করছেন।
জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম নির্বাচনী মতবিনিময় করেছেন। মঙ্গলবার (৬ এপ্রিল) বিকালে তিনি আশাশুনি সদরের ৮নং ওয়ার্ডের হাড়িভাঙ্গা এনএইচকেটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ মতবিনিময় করেন।
স্থানীয় দলীয় নেতা-কর্মী ও জনগনের সাথে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন আসন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম।
স্থানীয়রা বলেন, গত নির্বাচনে ঢালী মো. সামছুল আলম সামান্য কিছু ভোটের কারনে নির্বাচিত হতে না পারার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।তবে আশা করছি এবার আমাদের এ কেন্দ্র থেকে ঢালী মো. সামছুল আলম সব প্রার্থীর থেকে সর্বোচ্চ ভোট পাবেন বলে আমরা প্রতিজ্ঞা করছি। তারজন্য যা যা করার দরকার আমরা সেগুলো করবো।
এসময় আলোচনায় এলাকার শত শত নারী, পুরুষ, যুব-ছাত্র দলভেদে উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত
আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর ২০২৬,বিস্তারিত পড়ুন

পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা : কাজী আলাউদ্দীন
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, কাজী আলাউদ্দীন বলেছেন, দেশেবিস্তারিত পড়ুন

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন


