শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভাইস চেয়ারম্যান ৫, মহিলা ভাইস চেয়ারম্যান ৪

আশাশুনিতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর ২য় ধাপে ২১ এপ্রিল মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে অনলাইনে এসব প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দিয়েছেন বলে জানাগেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আলী সোহাল হোসেন জুয়েল জানান-মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আশাশুনি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাড. শহীদুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক খাজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম ও বিশিষ্ট ব্যাবসায়ী গাউছুল হোসেন রাজ।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জি.এম আল-ফারুক, উপজেলা কৃষকলীগের সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এসএম সাহেব আলী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, আশাশুনি সদর ইউনিয়নের সাবেক মেম্বর মারুফা খাতুন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা পারভীন ও মেহেরুন্নেছা খাতুন। যাচাই বাছাই শেষে চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পর আগামী ২১ মে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়