বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইঁদুর মারতে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ১ কোটি ৭০ লাখ টাকা!

ছোট্ট প্রাণী ইঁদুর মানব সভ্যতায় একাধিকবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে। মহামারী প্লেগ রোগে গোটা পৃথিবীর অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল। এছাড়াও ইঁদুরের বিরুদ্ধে ফসল বিনষ্ট ও সবকিছু কেটেকুটে ফেলার অভিযোগও রয়েছে।

আমেরিকার নিউইয়র্কে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় ইঁদুর শিকারি নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে সিটি কর্তৃপক্ষ। আর এই পদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে বার্ষিক ১ লাখ ৭০ হাজার ডলার পর্যন্ত, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৭৪ লাখ টাকার বেশি।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এক টুইট পোস্টে চাকরির বিজ্ঞাপন দিয়ে বলেছেন, আমি সবচেয়ে বেশি অপছন্দ করি ইঁদুরকে। আপনার যদি নিউইয়র্ক সিটির ইঁদুরগুলোর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় প্রেরণা, সংকল্প এবং কিলার ইনস্টিংক্ট থাকে- তাহলে আপনার জন্য ‘স্বপ্নের চাকরি’ অপেক্ষা করছে। এ বিষয়ে ‘ইঁদুর প্রশমন পরিচালক’ পদে নিয়োগের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউইয়র্ক সিটি মেয়রের কার্যালয়।
সেখানকার মুখপাত্র জানিয়েছেন, নিয়োগপ্রাপ্ত এ কর্মকর্তা সরাসরি ডেপুটি মেয়র মীরা জোশির কাছে রিপোর্ট করবেন এবং তার বেতন হবে ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৭০ হাজার ডলারের মধ্যে। তবে শর্ত হচ্ছে, আবেদনকারীদের অবশ্যই নিউইয়র্ক সিটির বাসিন্দা হতে হবে। ব্যাচেলর ডিগ্রির পাশাপাশি থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্টে পারদর্শিতা।

আবেদনের যোগ্যতা হিসেবে আরও কিছু বিষয় যোগ করা হয়েছে, যা অনেকটাই অদ্ভুত। যেমন- বেপরোয়া মনোভাব, ধূর্ত হাস্যরস, বখাটেপনার আভাস এবং পোকামাকড়ের প্রতি তীব্র আগ্রহ থাকা লোকেরা এ চাকরিতে অগ্রাধিকার পাবেন।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, এ বছরের প্রথম আট মাসে শহরে ইঁদুরের উৎপাতের অভিযোগ দুই বছর আগে একই সময়ের তুলনায় ৭০ শতাংশ বেড়ে গেছে। এ থেকে মুক্তি এবং শহর পরিষ্কার প্রচেষ্টার অংশ হিসেবে নতুন ‘ইঁদুর অপসারণকারী’ নিয়োগ দিতে চায় সিটি কর্তৃপক্ষ।

চাকরির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইঁদুর আমাদের বন্ধু নয়। এটি রোগ ছড়ায়, বাড়িঘর ও তারের ক্ষতি করে, এমনকি মানুষের কাজ দখলের প্রচেষ্টায় রান্নাঘরের কর্মীদের গতিবিধি নিয়ন্ত্রণেরও চেষ্টা করে।

মেয়রের কার্যালয় বলেছে, ইঁদুরেরা এই কাজটিকে ঘৃণা করবে। কিন্তু ৮৮ লাখ নিউইয়র্কবাসী এবং নগর কর্তৃপক্ষ ইঁদুরের সংখ্যা কমাতে, পরিষ্কার-পরিচ্ছন্নতা বাড়াতে এবং মহামারি প্রতিরোধে আপনার সঙ্গে কাজ করতে প্রস্তুত।

একই রকম সংবাদ সমূহ

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামীবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ