রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউপি নির্বাচন: সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেটের গণবিজ্ঞপ্তি

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নির্বাচন কমিশন সচিবালয়ের ০৬/০৯/২০২১ তারিখের ১৭.০০.০০০০.০৭৯ . ৪১.০০১.২১-২৮৯ নং স্মারক মোতাবেক আগামী ২০ সেপ্টেম্বর ২০২১ তারিখ সোমবার অনুষ্ঠিতব্য সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ১০ টি ও তালা উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের জন্য কলারোয়া ও তালা উপজেলা অধিক্ষেত্রে কতিপয় যানবাহন চলাচলের উপর নিম্নরূপ নিষেধাজ্ঞা আরোপ করা হল ।

উপজেলার নাম কলারোয়া:

ইউনিয়নের নাম: হেলাতলা, কেঁড়াগাছি, কয়লা, লাঙ্গলঝাড়া, যুগিখালী, সোনাবাড়িয়া, জয়নগর, চন্দনপুর, জালালাবাদ ও দেয়াড়া।

উপজেলার নাম তালা:

ইউনিয়নের নাম : তালা, ধানদিয়া, জালালপুর, তেঁতুলিয়া, খলিলনগর, নগরঘাটা, ইসলামকাটি, সরুলিয়া, মাগুরা, খলিষখালী ও খেসরা।

চলাচল নিষিদ্ধ যানবাহনের ধরণ:

ট্রাক ও পিকআপ:
১৯ সেপ্টেম্বর ২০২১ তারিখ দিবাগত মধ্যরাত ১২ টা হতে ২০ সেপ্টেম্বর ২০২১ তারিখ মধ্যরাত ১২ টা পর্যন্ত।

মোটর সাইকেল:
১৮ সেপ্টেম্বর ২০২১ তারিখ দিবাগত মধ্যরাত ১২ টা হতে ২১ সেপ্টেম্বর ২০২১ তারিখ সকাল ৬ টা পর্যন্ত।

২। উপরোল্লিখিত নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/ তাদের নির্বাচনী এজেন্ট, দেশি/ বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য।

তাছাড়া নির্বাচনের কাজে নিয়োজিত দেশি/ বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরী কাজ যেমন- এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযেজ্য হবে না। এতদ্ব্যতীত জাতীয় মহাসড়ক (Highways) , বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরূপ নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন।

৩। এই নিষেধাজ্ঞা অমান্য করা হলে তা দন্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হবে ।

৪। জনস্বার্থে জারীকৃত এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে ।

মোহাম্মদ হুমায়ুন কবির
জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়