বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা ও কলারোয়ায় ৪টি ইউপিতে প্রথমবার ইভিএমে ভোট

আগামীকাল ২০ সেপ্টেম্বর প্রথমধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ১৬১টি ইউপিতে এ ভোট অনুষ্ঠিত হবে। এরমধ্যে সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার ৪টি ইউনিয়নসহ খুলনা বিভাগের তিন জেলার ১০ ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এসব ইউনিয়নের ভোটকেন্দ্রে মক ভোটিং অনুষ্ঠিত হয়েছে।

খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, খুলনা অঞ্চলের ১০টি ইউনিয়ন পরিষদে এবার প্রথম ইভিএমে ভোট হবে। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সাতটি উপজেলায় ৯৫টি কেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তার দেওয়া তথ্য মতে, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ৯টি কেন্দ্রের ৪৪ ভোটকক্ষে এবং তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ৯টি কেন্দ্রের ৫১ ভোটকক্ষে, তালা ইউনিয়নের ১১টি কেন্দ্রের ৭৭ ভোটকক্ষে ও খলিলনগর ইউনিয়নের ১১টি কেন্দ্রের ৬৪ ভোটকক্ষে ইভিএমে ভোটগ্রহণ হবে।

এছাড়া খুলনার বটিয়াঘাটা উপজেলার গংগারামপুর ইউনিয়নের ১০টি ভোট কেন্দ্রের ৪৯ ভোটকক্ষে, দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের ৯ কেন্দ্রের ৫৭ ভোট কক্ষে, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের ৯টি কেন্দ্রের ৩৭ ভোটকক্ষে, রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের ৯টি কেন্দ্রের ৩৭ ভোটকক্ষে, মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের ৯টি কেন্দ্রের ৩৭ ভোটকক্ষে, সোনাইল তলা ইউনিয়নের ৯টি কেন্দ্রের ২৫ ভোটকক্ষে ইভিএমে ভোটগ্রহণ হবে।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা