মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউপি নির্বাচনে ভোট ছাড়াই বিজয় আ.লীগের ৭৩ চেয়ারম্যানসহ ১৪৯ জনের

আসন্ন ইউপি নির্বাচনে ভোট ছাড়াই আওয়ামী লীগের ৭৩ চেয়ারম্যানসহ ১৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। যেনো বিজয়ের হিড়িক লেগেছে। এর মধ্যে শুধু বাগেরহাঠ জেলায় ৪০ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী।

প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের হিড়িক লেগেছে। প্রথম ধাপে ৩৭১টি ইউপির মধ্যে ৭৩টিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা।
আর এই ৭৩টি ইউপির মধ্যে ৪০টিই বাগেরহাটের।

এছাড়া ৬৮ জন সাধারণ সদস্য ও আটজন সংরক্ষিত সদস্য বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।
সব মিলে এবারে ইউপি প্রথম ধাপের নির্বাচনে তিন পদে ১৪৯ জন জনপ্রতিনিধি বিনা ভোটে নির্বাচিত হলেন।

তবে অনেক ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী এবং অন্যান্য দলের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করার অভিযোগ উঠেছে।

ইসি জানিয়েছে, এ নির্বাচনের মনোনয়নপত্র জমার সময় ৩১ ইউপিতে চেয়ারম্যান পদে একক প্রার্থী ছিল। পরে বাছাই ও প্রত্যাহার শেষ একক প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ ইউপিতে। একই সঙ্গে তিন পদে এ নির্বাচন থেকে মনোনয়পত্র প্রত্যাহার করেছেন ১ হাজার ৮০ জন।

বর্তমানে ভোটের মাঠে রয়েছেন ১৯ হাজার ১৩৭ জন। চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য এবং সদস্য পদে মোট ২০ হাজার ৪৮৪ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর চেয়ারম্যান পদে ১ হাজার ৪২৯ জন, মেম্বার পদে ১৩ হাজার ৫২৮ জন এবং সংরক্ষিত মেম্বার পদে ৪ হাজার ১৮০ জন প্রতিদ্বন্দ্বিতায় আছেন।

বৈধ প্রার্থীদের মাঝে রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করেছেন। প্রতীক পাওয়ার পর থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।

এছাড়া ৭৩ ইউপিতে আওয়ামী লীগের একক প্রার্থীদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। কমিশন সেই তালিকা প্রকাশ করেছে।

তালিকায় দেখা গেছে, সব চেয়ে বেশি চেয়ারম্যান বিনা ভোটে নির্বাচিত হয়েছেন বাগেরহাট জেলায়। এ জেলায় আওয়ামী লীগের ৪০ জন চেয়ারম্যান প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।
এছাড়া পটুয়াখালীতে দুজন, বরিশালে ১৪ জন, পিরোজপুরে চারজন, ভোলায় সাতজন, গাজীপুরে দুজন এবং চট্টগ্রামে চারজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো দলীয় প্রতীকে ভোট হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবার ইউপি নির্বাচনে অংশ নিচ্ছে না।

প্রথম ধাপে ৩৭১টি ইউপিতে ভোট গ্রহণ হবে আগামী ১১ এপ্রিল। প্রতিদ্বন্দ্বী না থাকায় ৭৩টি ইউপিতে চেয়ারম্যান পদে ভোট নেওয়ার প্রয়োজন হচ্ছে না।

এ নির্বাচনের তফসিল অনুযায়ী, চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহীরা গত ১৮ মার্চ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন; ১৯ মার্চ বাছাই হয়। গত ২৪ মার্চ ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

ইসি সচিবালয় সূত্র জানায়, মনোনয়নপত্র জমার শেষ দিন ৩১টি ইউপিতে চেয়ারম্যান পদে একক প্রার্থী ছিল। গত বুধবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। চেয়ারম্যান পদে ২৮১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। মনোননয়নপত্র প্রত্যাহারের পর মোট ৭৩টি ইউপিতে প্রার্থী আছেন একজন করে। অর্থাৎ তারা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, ২০১৬ সালে ৪ হাজার ১০৪টি ইউপির মধ্যে ২০৭টিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সেই হিসাবে গতবার ৫ শতাংশ ইউপিতে চেয়ারম্যান পদে ভোটের প্রয়োজন হয়নি।

একই রকম সংবাদ সমূহ

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন, মন্ত্রিসভার কোনো সদস্য প্রত্যাশিতভাবে দায়িত্ব পালনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্তবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • গাজী নজরুলের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ
  • শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
  • মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর