বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইজিবাইক ছিনতাই সাতক্ষীরায়, ৯ ছিনতাইকারী গ্রেপ্তার মাদারীপুর-মুন্সিগঞ্জে

সাতক্ষীরায় ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাই চক্রের ৯জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ছিনতাই হওয়া দু’টি ইজিবাইক।
সাতক্ষীরার পুলিশ অভিযান চালিয়ে গতকাল মাদারীপুর ও মুন্সিগঞ্জ জেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারীপুর সদর থানার গোলাবাড়ি গ্রামের মিন্টু মাদবর, মাহবুব ব্যাপারী, রাসেল হাওলাদার, একই থানার নয়াচর গ্রামের অন্তর ঢালী, শিবচর থানার সুমন ফরাজী, জাহাঙ্গীর ব্যাপারী ও মুন্সিগঞ্জ জেলার রুবেল হোসেন, বোরহান ব্যাপারী এবং মিজানুর রহমান।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান, ১২ ডিসেম্বর সাতক্ষীরা ও বিনেরপোতা এলাকায় সদর থানার ফয়জুল্লাহপুর গ্রামের আনিসুর রহমান, দক্ষিণ কামালনগর এলাকার মিজানুর রহমান ও দেবহাটার পারুলিয়া এলাকার আজিবর রহমানের তিনটি ইজিবাইক ছিনতাই হয়। ভাড়া নেওয়ার কথা বলে গন্তব্যে পৌছানোর আগেই পথিমধ্যে চেতনানাশক স্প্রে ও তরল পদার্থ খাওয়ানোর মাধ্যমে চালকদের অজ্ঞান করে জনমানবহীন স্থানে ফেলে দিয়ে ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এঘটনায় ইজিবাইকের মালিক আনিসুর রহমান ও মিজানুর রহমান বাদি হয়ে সদর থানায় পৃথক দু’টি মামলা করেন।
তদন্তে জানা যায়, ছিনতাইচক্রের সদস্যরা মাদারীপুর ও মুন্সিগঞ্জ জেলার অধিবাসি। সাতক্ষীরা সদর থানার একটি টিম দু’টি জেলায় ৪দিন অভিযান পরিচালনা করে গতকাল ৯ জন আসামীকে গ্রেপ্তার করে।
এছাড়া মুন্সিগঞ্জের লৌহজং থানার বনশেমন্ত গ্রাম থেকে জব্দ করা হয় চুরি হওয়া দু’টি ইজিবাইক।

ধৃত আসামীদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিববিস্তারিত পড়ুন

সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

সরকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলামবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপির অভ্যন্তরে নেতৃত্বের নতুন সমীকরণ তৈরি হয়েছে। মহাসচিববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
  • ‘রাজনৈতিক জোকার’ ছিলেন ওবায়দুল কাদের: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর
  • ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান