ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে


২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়ার সুযোগ দিচ্ছে ইতালি। কৃষি, পর্যটন ও নির্মাণসহ বিভিন্ন খাতে কর্মী নিয়োগে নতুন কোটা ও আবেদন প্রক্রিয়া প্রকাশ করেছে দেশটির সরকার।
ইতালিতে বিদেশি শ্রমিকদের ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা দেওয়ার সরকারি কোটা ব্যবস্থা ‘দেক্রেতো ফ্লুসি’ নামে পরিচিত। এ ব্যবস্থার আওতায় ২০২৭ সালের জন্য বিদেশি কর্মী প্রবেশের কোটা নির্ধারণ করা হয়েছে।
সম্প্রতি ইতালির স্বরাষ্ট্র, শ্রম, কৃষি ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ সার্কুলারে নতুন কোটা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, আগামী ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে ৭ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পোর্টালে আবেদন ফরম পূরণ করা যাবে। আবেদন চূড়ান্তভাবে জমা দেয়ার জন্য নির্ধারিত রয়েছে আলাদা ক্লিক ডে।
১২ জানুয়ারি কৃষি মৌসুমি, ৯ ফেব্রুয়ারি পর্যটন মৌসুমি, ১৬ ফেব্রুয়ারি অমৌসুমি এবং ১৮ ফেব্রুয়ারি পারিবারিক সহায়তা খাতের আবেদন জমা দেয়ার দিন নির্ধারণ করা হয়েছে।
২০২৭ সালের মোট কোটার মধ্যে ৮৯ হাজার রয়েছে কৃষি ও পর্যটন খাতের মৌসুমি কর্মীদের জন্য। অমৌসুমি চাকরির জন্য বরাদ্দ ৭৬ হাজার ২০০ এবং স্বনিয়োজিত কর্মীদের জন্য রয়েছে ৬৫০টি কোটা।
নতুন নির্দেশনায় আবেদন যাচাই, নিয়োগকর্তার দায়িত্ব এবং কর্মীদের চুক্তি স্বাক্ষরের সময়সীমা নিয়েও কিছু পরিবর্তন আনা হয়েছে।
তবে নির্ধারিত কোটা থাকলেই যে সবার ভিসা নিশ্চিত হবে, বিষয়টি এমন নয়। আবেদন করতে হবে ইতালির নিয়োগকর্তা বা অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে। পাশাপাশি নুল্লা ওস্তা ও ভিসার জন্য প্রয়োজনীয় যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কোটা খালি থাকা সাপেক্ষে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।
ইতালিতে বৈধভাবে কাজের প্রত্যাশায় থাকা বিদেশি কর্মীদের জন্য নতুন এই কর্মী প্রবেশ কর্মসূচি তাই হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ একটি সুযোগ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে ভিসা প্রত্যাখ্যান হতে পারে : মার্কিন দূতাবাসের বার্তা
ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলেবিস্তারিত পড়ুন

৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখবিস্তারিত পড়ুন

গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালকবিস্তারিত পড়ুন


