বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইন্ডিয়ায় অক্সিজেন সংকট, মুখে শ্বাস দিয়ে স্বামীকে বাঁচানোর চেষ্টা

করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড ভারত। ভয়াবহ রূপ নেওয়া করোনা মোকাবিলায় দিশেহারা দেশবাসী। প্রতিদিন নতুন নতুন সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। দেশটির হাসপাতালগুলোতে অক্সিজেনের অভাব পরিস্থিতিকে আরও নারকীয় করে তুলেছে। এমনই সময় দেশটির সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যা সবাইকে আবেগাপ্লুত করেছে।

ছবিটিতে দেখা যাচ্ছে, অটোরিকশাতে বসে একজন নারী তার স্বামীর মুখে মুখ লাগিয়ে অক্সিজেন দিয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন।
আহমেদ নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে করা একটি টুইটে ছবিটি শেয়ার করা হয়। সেখানে দাবি করা হয়েছে, করোনা পজিটিভ স্বামীর শ্বাসকষ্ট শুরু হয়েছিল। কিন্তু কোথাও অক্সিজেন পাওয়া যাচ্ছিল না। শেষে স্বামীকে বাঁচাতে নিজের মুখ দিয়েই কৃত্রিমভাবে শ্বাসপ্রক্রিয়া চালানোর চেষ্টা করছিলেন ওই নারী। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের আগ্রার বলে টুইটে দাবি করা হয়েছে।
যদিও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারবার বলে আসছেন, রাজ্যের জরুরি পরিষেবায় কোনো ঘাটতি নেই। সবশেষ গত রোববারও (২৫ এপ্রিল) এ দাবি করেছেন তিনি। তারপর দিনই সোমবার আগ্রার হৃদয় বিদারক এ ঘটনার ছবিটি ভাইরাল হয়।
এদিকে, দেশটিতে সোমবার (২৬ এপ্রিল) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তিন লাখ ৫৪ হাজার ৫৩১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন রেকর্ড সংখ্যক দুই হাজার ৮০৬ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত দেশটিতে মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক কোটি ৭৩ লাখ ৬ হাজার ৩০০ জন এবং মারা গেছেন এক লাখ ৯৫ হাজার ১১৬ জন। আক্রান্তের দিক থেকে দেশটি বিশ্বে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে।

সূত্র: সংবাদ প্রতিদিন

একই রকম সংবাদ সমূহ

মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭

ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহামবিস্তারিত পড়ুন

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি