মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে পানি-খাবার স্যালাইন-মাথার ক্যাপ বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে অনেকদিন ধরে টানা দাবদাহে অতিষ্ঠ জনজীবন। তীব্র্র রোদ সাথে গরমে এবং বাতাসের আর্দ্রতা থাকায় ঘামও হচ্ছে। রিকশাচালক থেকে শুরু করে শ্রমজীবীরা সবাই দাবদাহ থেকে রক্ষা পেতে মাথায় পরেছেন গামছা, ক্যাপ। এই দাবদাহ থেকে একটু স্বস্তি দিতে অসহায়-শ্রমজীবী ও পথচারী মানুষের মাঝে পক্ষ থেকে বিশুদ্ধ সুপেয় ঠান্ডা খাবার পানি, খাবার স্যালাইন ও মাথার ক্যাপ বিতরণ করছে ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।
শনিবার বেলা ১২ টায় শহরের খুলনা রোড মোড়স্থ সদর হাসপাতালের সামনে তীব্র দাবদাহের কারণে তৃষ্ণার্ত ও ক্লান্ত মানুষের মাঝে প্রচন্ড রোদে পরিশ্রান্ত রিকশা, ভ্যান চালকদের কষ্ট লাঘব করতে গরম সহনীয় মাথার ক্যাপ ও বিশুদ্ধ পানি. খাবার স্যালাইন বিতরণ করা হয়। তীব্র্র দাবদাহের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি পান করতে পারায় ধন্যবাদ জানিয়েছেন ক্লান্ত ও তৃষ্ণার্ত মানুষগুলো। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তানিয়া, খাদিজা আক্তার, ইব্র্রাহিম খলিল, মিনা পারভীন, মিলন বিশ^াস, অর্পণ বসু, জিনিয়া মাকাররম বিল্লাহ ইমন প্রমূখ।
পানি পেয়ে রিকশাচালক সালাম উদ্দিন বলেন, পানি খেয়ে শরীরের জন্য উপকার হচ্ছে। এটা খুব ভালো উদ্যোগ। সারা দিন রিকশা চালিয়ে খুব কষ্ট হয়। সারা দিনই পানি খেতে হয়। এই পানি ও মাথার ক্যাপ পেয়ে ভালো হলো।’
সংগঠনটির সভাপতি বলেন, বর্তমানে সাতক্ষীরা দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এ সময়ে অনেকেই বাড়িতে থাকতে পারলেও শ্রমজীবী মানুষেরা পেটের দায়ে বাইরে বের হয়েছেন। তাঁদের কিছুটা স্বস্তি দিতে এই উদ্যোগ নিয়েছেন তাঁরা। পাশাপাশি তাঁরা সবাইকে গাছ লাগানোর জন্যও পরামর্শ দিচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে প্রথম বিয়ের কথা জানাজানি হওয়ায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গেবিস্তারিত পড়ুন

সৌদিতে মৃত্যুদণ্ড : নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ওবিস্তারিত পড়ুন

কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন যশোরের মণিরামপুরের এক দম্পতিবিস্তারিত পড়ুন

  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা
  • জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী
  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন?
  • পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
  • সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী
  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক