বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসরায়েলে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও লেবাননে অভিযান এবং তেহরানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। এর মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধের দামামা বেজে উঠলো।

মঙ্গলবার তেহরানের স্থানীয় সময় সন্ধ্যায় ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ বিভিন্ন স্থানে ২০০টিরও বেশি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র একসঙ্গে ছোড়া শুরু করে ইরান।

ইরানের ফারস বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, গত সপ্তাহে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ এবং এই বছরের শুরুতে হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘ইসমাইল হানিয়াহ, হাসান নাসরাল্লাহ এবং (আইআরজিসি কমান্ডার আব্বাস) নীলফরৌশানের শহীদ হওয়ার প্রতিক্রিয়ায়, আমরা অধিকৃত অঞ্চলের কেন্দ্রস্থলকে লক্ষ্যবস্তু করেছি।’

ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে টাইম অব ইসরায়েলসহ একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রয়েছে উল্লেখ করে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব নাগরিককে একটি সুরক্ষিত এলাকায় থাকতে বলা হচ্ছে।’

নিরাপদ আশ্রয়ের খোঁজে তেল আবিবের বাসিন্দারা
নিরাপদ আশ্রয়ের খোঁজে তেল আবিবের বাসিন্দারা

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ‘বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে সক্রিয় রয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে শনাক্ত এবং ভূপাতিত করা হচ্ছে, এমনকি এই মুহূর্তেও।’

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান মিসাইল ছোড়ার পর দখলদার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এছাড়া সাইরেন শোনা যায় জেরুজালেমেও।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, তেলআবিবের আকাশে অগ্নিকুণ্ড ও মিসাইল দেখা গেছে। পশ্চিম তীর থেকে দেখা যায় ইসরায়েলের দিকে ‘নন-স্টপ’ মিসাইল আছরে পড়ছে।

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ খাইরি আল জাজিরাকে বলেন, ‘জেরুজালেম এবং ইসরায়েলের দিকে পশ্চিম দিকে আকাশে কয়েক ডজন প্রজেক্টাইল দেখা গেছে। মিসাইল প্রায় অবিরাম যাচ্ছে। ইসরায়েলের বিশাল এলাকা জুড়ে সাইরেন বাজছে।’

এর আগে মঙ্গলবারই ইরান যেকোনো মুহূর্তে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে বলে ইসরায়েলকে সতর্ক করেছিল মার্কিন কর্মকর্তারা। এর কয়েক ঘণ্টা পরই হামলা চালায় ইরান।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী