বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলকাতায় দেখা মিললো আসাদুজ্জামান খান কামালসহ আরো কয়েকজনের!

খোঁজ মিলেছে অভ্যুত্থানের মুখে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলেসহ আরও কয়েকজনের।

ভারতের কলকাতার একটি পার্কে তাদেরকে দেখা গেছে।

এক সময়ের প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতা ও সরকারের কর্তারা একটি ভিডিও চিত্রে ধরা পড়েছেন।

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ২৪ এর এক ভিডিও প্রতিবেদনে দেখা যায়- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অন্যান্যরা ইকোপার্কে বসে আড্ডা দিচ্ছেন। তবে কিছু সময় পড় বাংলাদেশিদের উপস্থিতিতে তারা সেখান থেকে সটকে পড়েন। সরকার পতনের পর বিভিন্ন সময়ে তারা দেশ ছেড়ে পালিয়েছেন।

গত শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরিচিত মুখে শোভা পাচ্ছে সাদা দাড়ি। দূর থেকে দেখে চেনার উপায় নেই ৫ আগস্টের আগে তার নির্দেশেই ছাত্র-জনতার ওপর নির্মমতা চালিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী।

ইকো পার্কে রাতে সাধারণত কলকাতার স্থানীয়রা আড্ডা দেয়ার সুযোগ পান। সাথে থাকে ডিনারেরও ব্যবস্থা। নিরাপদ ভেবে সেখানে বসেই আড্ডা দিচ্ছিলেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের ছেলেসহ আরো কয়েকজন।

তবে তাদের এ আড্ডা বেশীক্ষণ স্থায়ী হয়নি। কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় দ্রুতই সটকে পরেন তারা। তবে ভিডিও করতে বাধা আসে কিছু অপরিচিত মানুষের কাছ থেকে। সেই সময় পার্কে থাকা কিছু বাংলাদেশি বিষয়টি নিশ্চিত করেন চ্যানেল ২৪ এর কাছে।

পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা বলেন, ‘বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন, তবে এখন সংখ্যায় কম।’

দেশ থেকে পালালেও আসাদুজ্জামান খান কামাল আছেন সন্দেহে চার দফা দেশে অভিযান চলানো হয় তাকে ধরতে। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। সাবেক এই মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কয়েক দফা রিমান্ডেও নেয়া হয়েছে কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতিকে।

একই রকম সংবাদ সমূহ

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা

নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া ব্রিকস সম্মেলনের যৌথ ঘোষণায় সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্যবিস্তারিত পড়ুন

  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি