সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উদ্বেগজনক যশোরের করোনা পরিস্থিতি

যশোরের করোনা পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৩ জনের। এ সংক্রমণের হার ২১ শতাংশ। সেই সঙ্গে যশোরে করোনার ভারতীয় ধরন শনাক্ত হওয়ায় জনমনে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

তবে প্রশাসন বলছে, তারা স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর অবস্থান রয়েছে। এদিকে স্বাস্থ্য বিভাগ বলছে, বর্তমান পরিস্থিতি মোকাবিলা করার মতো স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। তবে সংক্রমন বাড়লে সেটা মোকাবিলা করার মতো ব্যবস্থা নেই বলে জানিয়েছেন যশোর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।

সীমান্তবর্তী জেলা হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, উচ্চ ঝুঁকিতে রয়েছে যশোর জেলা। গত এপ্রিল মাসে যশোরে করোনা সংক্রমনের হার ছিল ২৫ শতাংশ। মে মাসে সেটা কিছুটা কমে ১৮ শতাংশে আসে। তবে চলতি সপ্তাহে এ হার কিছুটা বেড়েছে। গত দুদিন ২১ থেকে ২৪ শতাংশের মধ্যে রয়েছে।

বুধবার জেলায় নতুন করে করোনার আক্রান্ত হয়েছেন ৪৩ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৫ জন রোগী। এর মধ্যে ভারত ফেরত করোনা রোগী রয়েছেন ১৫ জন। এছাড়া ভারত ফেরত পাসপোর্ট যাত্রী প্রাতিষ্ঠনিক কোয়ারেন্টিনে রয়েছেন এক হাজার ৩৩ জন।

সম্প্রতি আক্রান্তদের মধ্যে থেকে ১৫ জনের শরীরের করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। সবমিলিয়ে করোনা পরিস্থিতি নিয়ে জনমনে কিছুটা আতংক বিরাজ করছে।

জেলা প্রশাসন বলছে, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এ অবস্থা ধরে রাখতে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসন কঠোরতা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি জেলা প্রশাসক।

এদিকে স্বাস্থ্যবিভাগ বলছে, বর্তমান পরিস্থিতি মোকাবিলা করার মতো স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। তবে সংক্রমন বাড়লে সেটা মোকাবিলা করার মতো ব্যবস্থা নেই।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাবিস্তারিত পড়ুন

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের