রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা ছাড়া কোন বিকল্প নেই – আশরাফুল আলম লিটন

যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার সাবেক সফল মেয়র আশরাফুল আলম লিটন বলেছেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে তৃণমূল থেকে শুরু করে আমাদের সবাইকে ভাবতে হবে দলের নেতা নয়, খাঁটি কর্মী হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নৌকার বিজয়েই দেশের সর্বস্তরের মানুষ নিজেদের প্রাপ্য অধিকার পেয়ে থাকেন।

তাই আসন্ন নির্বাচনে সারাদেশে নৌকার বিজয়ের মধ্যমেই আবারও প্রধানমন্ত্রী হবেন বঙ্গবন্ধু কন্যা সোনার বাংলার রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামীলীগের সমস্ত নেতা কর্মীদেরকে নির্বাচনী আসনের প্রত্যেকটি গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে সরকারের বাস্তবায়নকৃত রাস্তঘাট, বিদ্যুৎ, স্কুল, কলেজ মাদ্রাসা, গ্রামকে শহরের আদলে গড়ে তোলা সকল উন্নয়নমূলক কর্মকান্ড বর্তমান সরকার চলমান রেখেছে। পদ্মা সেতু একটি দৃশ্যমান হয়েছে দ্বিতীয় পদ্মা সেতুরও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ বর্তমান সরকার শুরু করেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতের আলো পৌছে গেছে। সরকার কথায় নয় কাজে বিশ্বাসী।

তিনি উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকলকে নৌকায় ভোট দিতে আহবান জানান।

শুক্রবার (২৩শে জুন) জামতলা ডিএসটি মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গণে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার বক্তব্যে তিনি একথা বলেন।

যশোর জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াস আজমের সভাপতিত্বে তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করেছে। যা বর্তমান স্মাট বাংলাদেশের মানুষ ভোগ করতে শুরু করেছে। তাই এই নির্বাচনে আওয়ামীলীগকে আরো শক্তিশালী করার জন্য নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করতে হবে। মনে রাখতে হবে কোন স্বধীনতা বিরোধী অপশক্তি যেন এদেশে রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে। স্বধীনতা বিরোধীরা যদি ক্ষমতায় আসে তাহলে দেশ শতবছর পিছিয়ে যাবে।

উক্ত আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা আলহাজ্ব আহসান উল্লা মাষ্টার, এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আরিফুর রহমান আরিফ, যগ্ম সাধারণ সম্পাদক আরিফ হাবিব, উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য সাহেব আলী, যুবলীগ নেতা শেখ কোরবান, আসাদুজ্জামন হাই, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাধন কুমারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা।

উক্ত আলোচনা সভার সার্বিক সহযোগীতায় করেন বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগ নেতা নুরুজ্জামান নুরুল।

একই রকম সংবাদ সমূহ

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন