মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উলাশী খাল পুনঃখননের পথে যশোরে প্রধানমন্ত্রীর সফর, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে শার্শা

দীর্ঘ প্রতীক্ষার পর যশোরের শার্শার বহুল আলোচিত উলাশী খাল পুনঃখনন কার্যক্রমকে কেন্দ্র করে জোরালো অগ্রগতি শুরু হয়েছে। আর সেই কার্যক্রম সরেজমিনে দেখতে যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে যশোর বিমানবন্দরে অবতরণ করে তিনি সরাসরি উলাশী খালের উদ্দেশ্যে রওনা দেন।

বিমানবন্দরে নেমেই তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন এবং সংক্ষিপ্ত সময়ের জন্য হাত নেড়ে অভিবাদনের জবাব দেন। পরে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে শার্শার উলাশী খাল পুনঃখনন প্রকল্প এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রা করেন।

এই সফরের কেন্দ্রবিন্দুতে রয়েছে উলাশী খাল পুনঃখনন প্রকল্প—যা দীর্ঘদিন ধরে শার্শা অঞ্চলের মানুষের একটি প্রধান দাবি। কচুরিপানা ও ভরাটের কারণে খালটি প্রায় অকার্যকর হয়ে পড়েছিল। ফলে কৃষকরা বিল থেকে ধান আনা-নেওয়ায় চরম ভোগান্তিতে পড়েন, পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা হয়ে ওঠে বড় সমস্যা।

সরকারি এই উদ্যোগের মাধ্যমে খালটি পুনরায় খনন করা হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে কৃষকদের জন্য এটি হবে এক নতুন স্বস্তির দিগন্ত।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম। এছাড়াও জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকেই যশোর বিমানবন্দর এলাকা ও আশপাশের সড়কগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

জানা গেছে, আজ বেলা ১১টা ৪৫ মিনিটে উলাশী খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রকল্পটির আনুষ্ঠানিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়া সফরসূচিতে রয়েছে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন এবং বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় ভাষণ প্রদান।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে শার্শা ও যশোর জুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, উলাশী খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বহুদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে, কৃষিতে নতুন গতি আসবে এবং সামগ্রিকভাবে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের পথ আরও সুগম হবে।

একই রকম সংবাদ সমূহ

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু রাজ্যে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটেরবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • শার্শায় জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ, অভিযুক্ত আটক
  • প্রাইভেট কারের ‘হেড রেস্ট’-এ মিলল ২৬ স্বর্ণের বার, বিজিবির জালে ৩ পাচারকারী