বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একটানা ফজরের নামাজ জামাতে আদায়: সাতক্ষীরায় ১০ মুসুল্লিকে সম্মাননা

টানা ৪০দিন ফজরের নামাজ মসজিদে জামাতে পড়ায় ১০ জন মুসুল্লিকে সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনা রোড মোড়স্থ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার কার্যালয় মধুমোল্লারডাঙ্গী জামে মসজিদ ও উন্নয়ন কমিটির যৌথ উদ্যোগ এ সম্মাননা প্রদান করা হয়।

মধুমোল্লারডাঙ্গী উন্নয়ন কমিটির সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহ্উদ্দিন।

এসময় তিনি বলেন, ‘মসজিদের এসে ফজরের নামাজ পড়ায় যে সম্মাননা প্রদান করা হয়েছে এটি একটি মহৎ উদ্যোগ। এটি যদি নিয়মিতভাবে প্রদান করা হয় তাহলে যুব সমাজের মধ্যে নামাজ পড়ার অভ্যাস গড়ে উঠবে। তিনি আরো বলেন, খুলনা রোড় মোড় এলাকায় মাদক বিক্রয়, মাদক সেবনকারী, ইভটিজার, ছিনতাই, চুরিসহ বেশকিছু অভিযোগের কথা উঠছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের তথ্য দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি এবং তথ্য প্রদানের জন্য ০১৩২০-১৪২১৪৪ মোবাইল নাম্বারটি উপস্থিত সকলকে প্রদান করেন।’

বিশেষ অতিথি’র বক্তব্যে রাখেন মধুমোল্লারডাঙ্গী জামে মসজিদের সভাপতি মো. আব্দুস সালাম, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, সাতক্ষীরা পৌর সভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, শহীদ আলী আহম্মেদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার, মধুমোল্লারডাঙ্গী উন্নয়ন কমিটির উপদেষ্টা মো. আবু তালেব প্রমুখ।

অনুষ্ঠানে টানা ৪০দিন ফজরের নামাজ মসজিদে এসে পড়ায় ১০ জন মুসুল্লিকে একটি করে জায়নামাজ সম্মাননা হিসেবে প্রদান করা হয়।
এর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে মো. মেহেদী হাসান ও কাশেম আলী, দ্বিতীয় স্থান অর্জন করেছে আব্দুল খালেক ও আব্দুল বারী, তৃতীয় স্থান অর্জন করেছে মহিউদ্দিন মিলন।

এসময় উপস্থিত ছিলেন মধুমোল্লারডাঙ্গী উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আনছারুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসেদর সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. কামরুজ্জামান বাবু, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. বেলায়েত হোসেন, অধ্যক্ষ আনোয়ারুল হক, অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক কর্মকতা মো. আব্দুস সামাদ, সহকারী সেটেলমেন্ট অফিসার মো. আব্দুস সেলিম, মধুমোল্লারডাঙ্গী জামে মসজিদের কোষাধ্যক্ষ প্রভাষক নজরুল ইসলাম, পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবিদুল হক মুন্না, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ পৌর শাখার সহ সভাপতি হাজী মহসিন মোল্লা, সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাসুদ আলী, পৌর ৯নং ওয়ার্ড শাখার সভাপতি গোলাম মোস্তফা, সহ সভাপতি কাজী সাঈদ, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. তৈয়েবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক জহরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. আলম, সহ যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মুজিবুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন