শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একটু সহযোগিতায় অনেক আশা কলারোয়ায় ক্যান্সারে আক্রান্ত শিশুছাত্রী ঋতুর

কলারোয়ার সিংগা প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর মেধাবী ছাত্রী ঋতু দূরারোগ্য ব্যধির সাথে লড়াই করে বেঁচে থেকে পড়াশুনা করতে চায়। শৈশবকালের শুরুতেই তার সকল স্বপ্ন অন্ধকারে ঢেকে যেতে বসেছে আজ দুরারোগ ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে। সে নিজেও জানতো না শরীরের একটি ছোট্ট টিউমার অপারেশনে সুস্থ না হয়ে আরো মারাত্মক রোগে আক্রান্ত হবে।

কিশোরী ঋতু (৯) উপজেলার কেরালকাতা ইউনিয়নের সিংগা গ্রামের আদর্শ কৃষক কবিরুল ইসলামের মেয়ে।

মাতা রেশমা বেগমের আদরের কন্যা ঋতু আজ স্কুলের বন্ধুদের সাথে খেলাধুলা না করে, পড়াশুনার টেবিলে না থেকে জীবন যুদ্ধে ঢাকাস্থ বেসরকারী ডেলটা হাসপাতালে অভিজ্ঞ ক্যানসার বিশেষজ্ঞ ডাক্তার মোমেনা বেগমের পরামর্শে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।

সফট ট্যিসু ক্যানসারে আক্রান্ত কোমলমতি শিশুর শারীরির অবস্থা প্রাথমিক পর্যায়ে থাকায় সঠিক চিকিৎসা সেবা গ্রহন করতে পারলে বিশেষজ্ঞ ডাক্তার আশার আলো দেখছেন।
আক্রান্ত শিশুর পিতা কৃষক কবিরুল ইসলাম অল্প কিছু সংখ্যক জমি চাষ করে, আর অপরের জমিতে দিনমজুর খেটে ৫ জন পরিবারের সদস্য নিয়ে জীবিকা নির্বাহ করেন।

দীর্ঘ এক (১) মাস যাবৎ মেয়ের চিকিৎসা দিতে সর্বশান্ত হওয়ার উপক্রম হয়েছে। কিভাবে ফুটফুটে মেয়ের ব্যয়বহুল চিকিৎসা খরচ মিটিয়ে দিনাতিপাত করবেন সেটাই এখন তার ভাবনা।

ইতোমধ্যে সিংগা হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা, এলাকার শুভাকাঙ্খী ও হৃদয়বান ব্যক্তিদের আর্থিক সাহায্যে মেয়ের চিকিৎসা খরচ চালাতে পেরে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। দূরারোগ্য রোগ থেকে মুক্তি পেতে আক্রান্ত মেয়ের খুব শীঘ্র কেমোথেরাপি দেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

আল্লাহতালার অশেষ রহমতে মেয়েকে সুস্থ করতে তিনি আজ দেশ- বিদেশের সকল মানবদরদী স্ব-হৃদয়বান ব্যক্তিদের সহযোগীতা কামনা করেছেন।

মানবিক সেবায় নিয়োজিত ব্যক্তিদের আক্রান্ত শিশুর চিকিৎসা সহায়তায় রুপালী ব্যাংক, কলারোয়া শাখা, হিসাব নং-১৩৪৬২ তে আর্থিক সাহায্য দেয়ার জন্য আকুতি জানিয়েছেন।

এ ছাড়া তিনি মোবাঃ নং- ০১৭৩৭৩৯৭১০৩ ও ০১৭৩৩৮০৫৪২৮ এ রোগীর শারীরিক অবস্থা জানতে সবিনয় অনুরোধ জানিয়েছেন।
অসহায় বিপদগ্রস্থ পিতা কবিরুল ইসলাম অসুস্থ মেয়ের সুস্থতা কামনা করে সকলের দোয়া প্রার্থনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ