শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানবিক কলারোয়া গড়ার প্রত্যয়ে লাল্টু-খুকু-ইমরান পরিষদের নির্বাচনী সভা

আগামিতে মানবিক ও সুস্থ ধারার কলারোয়া উপজেলা গড়ার প্রত্যয়ে নির্বাচনী কর্মী সমাবেশ করেছে লাল্টু-খুকু-ইমরান পরিষদ।

আসন্ন কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শনিবার রাতে কেঁড়াগাছী ইউনিয়নের পাঁচপোতা প্রাইমারি স্কুল চত্বরে ওই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা এস এম আলতাফ হোসেন লাল্টু বলেন, ‘জাতীয় নির্বাচনের সময় আমরা একটি দলের প্রতীক নিয়ে ভোট করি। কিন্তু স্থানীয় নির্বাচনে দল-মত নির্বিশেষে সকলে মিলে মিশে নির্বাচনে অংশ গ্রহণ করি। এখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি- এটা দেখিনি কখনো। আমার কাছে মানুষই প্রথম পরিচয়। ইনশাল্লাহ আগামিতে নির্বাচিত হলে কলারোয়াকে একটি মানবিক ও সুস্থ ধারার পরিবেশের উপজেলা তৈরি করবো।’

সভায় আগামি ২৯ মে কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এস এম আলতাফ হোসেন লাল্টু, দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহনাজ নাজনীন খুকু ও শেখ ইমরান হোসেনকে বিজয়ী করার আহ্বান জানানো হয়।

কেঁড়াগাছী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পাঁচপোতার ইউপি সদস্য সরদার বেল্লাল হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলামের সঞ্চালনায় নির্বাচনী সভায় দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহনাজ নাজনীন খুকু ও শেখ ইমরান হোসেন, লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি অধ্যাপক এমএ কালাম, কলারোয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস মোস্তাফিজুর রহমান মোস্ত, আ.লীগ নেতা নাসিরউদ্দিন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, মাস্টার ওলিউর রহমান, জিয়ারুল ইসলাম, বোয়ালিয়া ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, হোসেন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, অনুরূপভাবে লাল্টু-খুকু-ইমরান পরিষদের নির্বাচনী সভা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ও এলাকায় অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক