শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একনেকে ১৩টি প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৩টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৪ হাজার ২৫২ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৬৪৫ কোটি টাকা এবং বৈদেশিক অর্থায়ন থেকে ৬০৭ কোটি ৪৫ লাখ টাকা পাওয়া যাবে।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

সভা শেষে সংবাদ সম্মেলন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশে শ্রমবাজারের অংশগ্রহণ বেড়েছে। দেশে ৭ কোটি ৭৮ লাখ কর্মী রয়েছেন। তারমধ্যে ৪২ শতাংশ নারী। বেকারত্বের হার ৩ দশমিক ৬ শতাংশ। আন্তর্জাতিক মানদণ্ডে হিসাব করা হয়েছে। দারিদ্র্যের হার কমেছে এ ছাড়াও ৩১টি ওয়ার্ডে জরিপে বিবাহবিচ্ছেদের হার কমেছে। স্কুল থেকে ঝরে পড়ার হার ৬২.৮২ শতাংশ এখন কমে ৫৮ শতাংশ। কর জিডিপি অনুপাত ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ৭.৯ শতাংশ, ভারত ৭.৮ শতাংশ।

পরিকল্পনামন্ত্রী বলেন, মূল্যস্ফীতি মার্চে সামান্য বেড়েছে এবং ওই মাসেই মূল্যস্ফীতির হার ছিল ৯.৩৩ শতাংশ। দশমিক ৭ শতাংশ মজুরির হার বেড়েছে।

পরিকল্পনামন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর অনুশাসনগুলো হলো: ১. গৃহে কাজ করা নারীদের অর্থনীতিতে জিডিপির হিসাবে আনা। ২. শিক্ষাপ্রতিষ্ঠানে টয়লেটের ব্যবস্থা করতে হবে। ৩. এনজিওগুলোর প্রকল্পের সাইনবোর্ডে সরকারি অনুমোদনের বিষয় উল্লেখ করতে হবে। ৪. ভবিষ্যতে ফসলের জমি প্রকল্পে অধিগ্রহণ করা হবে না। ৫. হাওড়ে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাস্তা নির্মাণ করা যাবে না। ৬. আঞ্চলিক সড়ক টোলের আওতায় আনার নির্দেশ।

একনেক সভায় বঙ্গবাজারের আগুনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকারসহ কমিশনের সচিবরা।

একই রকম সংবাদ সমূহ

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর কলকাতা ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ

আকস্মিক ও ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালের ত্রাণ ও মানবিক কার্যক্রমেবিস্তারিত পড়ুন

সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারেবিস্তারিত পড়ুন

  • মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক
  • উল্টো পথে মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ
  • আমি ফিরে এসেছি মানুষ ও দেশের জন্য: মির্জা আব্বাস
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জি এম তো নাই’, বাতিল হলো প্রশ্ন
  • স্থায়ী কমিটির সভাপতি নিয়ে বিরোধ : বিরোধীদল ওয়াকআউট করলেও বসেছিলেন এমপি হাসনাত
  • আসিফসহ তার অপকর্মের ‘নেপথ্যের নায়কদের’ তথ্য চেয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি