শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একসঙ্গে দুই স্ত্রীই অন্তঃসত্ত্বা, কটাক্ষের শিকার স্বামী!

একসঙ্গে দুই স্ত্রীর সঙ্গে ঘর করেন ভারতের ইউটিউবার আরমান মালিক। একজন পায়েল মালিক ও অন্যজন কৃতিকা মালিক। সম্প্রতি এই ইউটিউবার জানালেন তার দুই স্ত্রীই অন্তঃসত্ত্বা। এ তথ্য নিজেই জানিয়েছেন আরমান। পায়েল ও কৃতিকার বেবি বাম্পে চুমু খেয়ে আরমান লিখেছেন, ‘মাই ফ্যামিলি’।

এই ইউটিউবারের দুই স্ত্রী একসঙ্গে অন্তঃসত্ত্বা হলেও পায়েল ও আরমানের একটি ছেলে সন্তান রয়েছে। তার নাম চিকু। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, কৃতিকা পায়েলের অন্তঃসত্ত্বা হওয়ার কথা আগেই জানানো হয়েছিল ইউটিউবে। দুই স্ত্রীই আইভিএফের মাধ্যমে মা হয়েছেন।

এদিকে, আরমানের দুই স্ত্রী অন্তঃসত্ত্বার ঘোষণা দেয়ার পরে অনেকে শুভেচ্ছা জানালেও কেউ কেউ কটাক্ষ করতে পিছু ছাড়ছেন না। একজন লিখেছেন, এটা কেবল এই মানুষটার পক্ষেই সম্ভব। এই মানুষটাই একমাত্র যে সময় বুঝে সব করেছে। অন্য একজন লিখেছেন, আমি শকড! কীভাবে সম্ভব দুই স্ত্রীকে একসঙ্গে অন্তঃসত্ত্বা করা!
উল্লেখ্য, আরমান ও পায়েলের বিয়ে হয় ২০১১ সালে। তাদের একটি ছেলে সন্তানও রয়েছে। আর কৃতিকাকে ২০১৮ সালে বিয়ে করেন আরমান। কৃতিকা ছিল পায়েলের বেস্ট ফ্রেন্ড। আরমানের সঙ্গে বিয়ের পর থেকে একই বাড়িতে থাকেন কৃতিকা-পায়েল। তবে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কে কোনো কাটতি হয়নি।

সূত্র : হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি।

একই রকম সংবাদ সমূহ

পর্যটক থেকে ব্যবসায়ী, ভারতীয় ভিসা নীতিতে বড় পরিবর্তন

বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ ও ভোগান্তিমুক্ত করতে বড় ধরনেরবিস্তারিত পড়ুন

নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গলসি এলাকার এক ব্যবসায়ী বাবা তার ছেলের সাফল্যেবিস্তারিত পড়ুন

ডিসেম্বরে হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা!

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

  • ‘আমাদের ওপর বুলডোজার চালান’, বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায়
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের দিল্লি পদযাত্রা, পাল্টা র‍্যালি বিজেপির
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • ৬ আরোহী নিয়ে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত
  • স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, পুলিশের গুলিতে আসামি নিহত
  • ভারতের পার্লামেন্টের কাছে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় ভবনে ভয়াবহ আগুন
  • মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
  • শ্মশানের পাশে মোদির ছবি রেখে ‘কালো জাদু’, তদন্তে পুলিশ
  • কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা
  • আসামে ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ, ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ