সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একসঙ্গে ৪ সন্তানের জন্ম ফেনীতে

ফেনীতে গৃহবধূর কোলজুড়ে একসঙ্গে জন্ম নেয়া চার সন্তান।

একসঙ্গে চার সন্তান পেয়ে খুব খুশি হলেও তাদের সুস্থতা, লালনপালন ও ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বিগ্ন নোয়াখালীর সেনবাগ উপজেলার বাতাকান্দি গ্রামের রাজমিস্ত্রি ফরহাদের পরিবার।

ফেনীর ফেনী প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ল্যাপারোস্কোপি ইনস্টিটিউটে মঙ্গলবার (৩০ মার্চ) একসঙ্গে এ চার সন্তান জন্ম দিয়েছেন ফরহাদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস। চার নবজাতকের মধ্যে দুটি মেয়ে ও দুটি ছেলেসন্তান রয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) হাসপাতাল থেকে গৃহবধূ ও সন্তানদের বাড়িতে নিয়ে যায় স্বজনরা।

মঙ্গলবার (৩০ মার্চ) প্রসব বেদনা শুরু হলে স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুরের ফেনী প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ল্যাপারোস্কোপি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। ওই রাতেই জান্নাত স্বাভাবিক নিয়মে চার সন্তান প্রসব করেন।

হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. আবদুল কাইয়ুম বলেন, প্রথমে ওই নারীর পেটে তিনটি সন্তান রয়েছে বলে আমরা নিশ্চিত হই। প্রসবকালে তিনি একে একে ৪টি সন্তান প্রসব করেন। সন্তান জন্মদানের পর ছোটখাটো কিছু সমস্যা থাকলেও শুক্রবার তারা পুরোপুরি সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

গৃহবধূর স্বামী ফরহাদ বলেন, চার সন্তান পেয়ে তিনিসহ পরিবার-পরিজন সবাই খুশি। পরিবারের সবাই মিলে নবজাতকদের যত্ম নিলে কোনো সমস্যা হবে না। এ সহযোগিতা তো বেশি দিন সম্ভব হবে না।

এদের ভবিষ্যৎ গড়তে সরকারি, বেসরকারি ও ব্যক্তিদের সহায়তার দাবি জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি

সংঘাত ও প্রতিশোধের রাজনীতি ছেড়ে দেশকে সহনশীলতার রাজনীতির দিকে নিয়ে যাওয়ার আহ্বানবিস্তারিত পড়ুন

উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুন উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬বিস্তারিত পড়ুন

  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি
  • সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
  • ‘এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন’
  • ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে
  • ১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ
  • চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর