বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের ভেটখালীতে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক

শ্যামনগরের ভেটখালীতে যুবকের বিরুদ্ধে বিয়ের আশ্বাসে যুবতির সাথে শারীরিক সম্পর্ক গড়ার অভিযোগ পাওয়া গেছে। তবে বিয়ের কথা অস্বীকার করেছেন ওই যুবক। বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে যুবতি।

অভিযোগ সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের ২২ বছর বয়সী এক যুবতিকে একই গ্রামের হরেন সরদারের পুত্র সঞ্জয় সরদার (২৮) নামের এক যুবক বিয়ের আশ্বাসে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক করে।

পরে বিয়ে না করায় মহেশ^রীপুরে ওই যুবতিকে বিয়ে দেয়। বিয়ের পর স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসলে ওই যুবতির সাথে ওই যুবকের শারীরিক সম্পর্কের কথা বলে দেয়। যুবতির বাবা সঞ্জয়ের বাবার সাথে তার ছেলে কর্মকান্ডের বিষয় জানালে হরেন সরদার তাকে লোক জানাজানি করতে নিষেধ করে। যুবতির স্বামী বাজারে যাওয়ার নাম করে বাড়িতে চলে যায়। এরপর তাদের ছাড়াছাড়ি হয়।

অনেক কষ্টে আবার মেয়েকে রামপালে বিয়ে দেয় বাবা। বিয়ের পর স্বামীর সংসার নিয়ে সুখেই ছিল। বিয়ের পরে ওই নারীর গর্ভে একটি কন্যা সন্তান হয়। গর্ভের কন্যা সন্তান ও স্বামীকে নিয়ে বাবার বাড়িতে আসলে সেই সঞ্জয় আবারও ওই নারীর স্বামীর সাথে পূর্বের ন্যায় শারীরিক সম্পর্কের কথা বলে এবং ওই নারীকে ডিভোর্স দেওয়ার হুমকি দেয়। এরপর স্বামী বাড়িতে চলে যায় এবং তার স্ত্রীকে আর গ্রহণ করবে না বলে জানিয়ে দেয়। এরপর ওই নারীর বাবা সঞ্জয়ের বাবা হরেনের কাছে অভিযোগ করেন। কিন্তু নারীর বাবাকে একইভাবে হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।

এদিকে গত ২৫ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে স্কুলের পাশের বিলে ওই নারীকে সঞ্জয় মোবাইল ফোনে ডাকে এবং বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক করে।

নিরুপায় হয়ে ওই নারী স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বরসহ গণ্যমান্য ব্যক্তির কাছে বিচার দাবি করে। কিন্তু তাতে কোন সুফল হয়নি। ওই নারী এখন বিচারের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছে।

এই নিয়ে এক ভিডিওতে ওই নারী বলেছে সঞ্জয় বিয়ে না করলে বা বিচার না পেলে সে আত্মহত্যা করবে। এব্যাপারে ওই নারী সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বীবিস্তারিত পড়ুন

শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১নং পদ্মপুকুর ইউনিয়নের চাউলখোলা গ্রামে দীর্ঘদিন ধরে টেকসই বেড়িবাঁধবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার