বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এখন স্পর্শকাতর সময়, বিতর্কে পক্ষ নেওয়া উচিত নয়: মারুফ কামাল খান

কোনো ব্যাপারে পর্যাপ্ত ও পরিপূর্ণ তথ্য না পাওয়া পর্যন্ত কোনো বিতর্কেই পক্ষ নেওয়া বা সিদ্ধান্তমূলক মতামত দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন সাংবাদিক, লেখক ও বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেসসচিব মারুফ কামাল খান।
তিনি বলেছেন, ‘এখন খুব স্পর্শকাতর সময়।’

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

ফেসবুকে এক পোস্টে মারুফ কামাল খান লিখেছেন, ‘কোনো ব্যাপারে পর্যাপ্ত ও পরিপূর্ণ তথ্য না পাওয়া পর্যন্ত কোনো বিতর্কেই পক্ষ নেওয়া বা সিদ্ধান্তমূলক মতামত দেওয়া উচিত নয়। এখন খুব স্পর্শকাতর সময়। নানা পক্ষ নানা উদ্দেশ্যে নানা স্বার্থে নানা তৎপরতায় লিপ্ত। তাছাড়া দেশপ্রেমিক কোনো স্থায়ী পরিচয় নয়। একটি ঘটনায় দেশপ্রেমিক ভূমিকা পালনকারী ব্যক্তি পরের ঘটনায় দেশদ্রোহী তৎপরতায় জড়িত হয়ে যেতে পারে। কাজেই খুব খেয়াল করে কথা বলবেন, সতর্ক হয়ে পক্ষ নিবেন। বর্তমান নাজুক সময়ে জাতীয় গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত দু’চার জনের গুপ্ত আলোচনা বা শলাপরামর্শে নির্ধারিত হতে পারে না। সব স্টেক হোল্ডার ও সকল পক্ষ খোলা আলোচনার মধ্য দিয়ে দেশবাসীকে জানিয়ে, তাদেরকে আস্থায় নিয়ে তারপর সিদ্ধান্ত নিতে হবে। দেশের মালিক দেশবাসী, তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল

ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমীর জন্য এক অন্যরকম উন্মাদনা। প্রিয় দলেরবিস্তারিত পড়ুন

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ পিছিয়ে এবার র‌্যাংকিংয়ে ৯৬তম স্থানেবিস্তারিত পড়ুন

  • বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • ‘ভুয়া ফটোকার্ড প্রথম কে আপলোড করেছে তা শনাক্ত সম্ভব’
  • কলেজ শিক্ষার্থী রিজওয়ানের তৈরি গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ
  • ৫৩ বছর পর চাঁদের পথে সফল যাত্রা