মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার সীমান্ত দিয়ে ঢুকছে ভয়ংকর মাদক ‘আইস’

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে এবার আসছে ভয়ংকর মাদক ‘আইস’। ক্রিষ্টাল মেথ বা আইসের একটি বড় চালান এই প্রথমবার ধরা পড়েছে টেকনাফ সীমান্তে। গতকাল বুধবার বিকালে ২ কেজি আইস সহ মো: আবদুল্লাহ নামের এক জনকে আটক করে র‌্যাব-১৫ এর সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বাংলাদেশে এই প্রথম আইসের এত বড় চালান ধরা পড়ল। সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়ংকর মাদক এই ‘আইস’। মাদক জগতে ‘ইয়াবার বাবা’ হিসাবেও পরিচিত এটি বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আইচ হচ্ছে মাদক জগতের সবচেয়ে ব্যয়বহুল আইটেম। বাংলাদেশের রাজধানী ঢাকায় আইচের বড় বাজার সৃষ্টির জন্য মাদক কারবারি গোষ্টি বেশ কিছুদিন ধরে ঢাকা-টেকনাফের মধ্যে সেতুবন্ধন তৈরির কাজ করে আসছে। এমন তথ্য পেয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফের বিশেষ জোনের কর্মকর্তারা অভিযান চালান।

র‌্যাব-১৫ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবদুল্লাহ জানান, ঢাকার একটি গ্রুপ টেকনাফে তৎপর রয়েছে আইসের চালান এ পথে ঢাকায় পৌছানোর। চালানটি জাদিমুরা ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা শিবির থেকেই পাচারকারিরা বের করে এনেছিল। এতে সন্দেহ করা হচ্ছে, আইসের চালান রোহিঙ্গা শিবিরকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। আটক আবদুল্লাহ আরো জানায়, তার পলাতক ভাই আবদুর রহমান ধরা পড়া চালান নিয়ে সবকিছুই জানে।

ইউরোপের বাজারেই সবচেয়ে বেশী দামী মাদক এই আইস। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের উপ পরিচালক সিরাজুল মোস্তফা জানিয়েছেন, থাইল্যান্ড নিয়ন্ত্রণ করে আইসের বাজারটি। থাইল্যান্ড থেকে ইউরোপের বাজারে আইসের চালান প্রবেশের ক্ষেত্রেও অত্যন্ত ব্যয় বহুল। এ কারনে ইউরোপের বাজারে আইসের দাম সবচেয়ে বেশী। তিনি আরো জানান, ইউরোপে এক কেজি আইসের মূল্য এক মিলিয়ন অর্থাৎ ১০ লাখ ডলার। যা বাংলাদেশের বাজারে কেজি প্রতি আট কোটি টাকারও বেশী।

একই রকম সংবাদ সমূহ

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়

নিয়োগের সময়কার বিধিমালা উপেক্ষা করে পরবর্তী সময়ে নতুন কোনো শর্ত বা বিধিবিস্তারিত পড়ুন

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষাবিস্তারিত পড়ুন

  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী