বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ওভার ৬ বলে নয় ৫ বলে, ব্যাটসম্যান বলা হবে না, আরও অনেক নতুন নিয়ম

প্রতিনিয়তেই আপডেট হচ্ছে ক্রিকেট। নতুন নতুন ফরম্যাট, নতুন নতুন নিয়ম- ক্রিকেট যেন একটি খেলাই নয় শুধু, চলমান প্রক্রিয়া। এই যেমন টেস্ট থেকে ওয়ানডে, এরপর টি-টোয়েন্টি। এরপর এলো টি-টেন। এবার খেলা হবে দ্য হান্ড্রেড। ১০০ বলের ক্রিকেট। পুরনো নিয়মের কোনো বালাই থাকছে না নতুন শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে।

সবচেয়ে বড় বিষয়, দ্য হান্ড্রেডে এতদিনের সব হিসাব-নিকাশই পাল্টে ফেলা হচ্ছে। ৬ বলের পরিবর্তে এখানে ওভার গণনা করা হবে ৫ বলে। যারা ব্যাট করবেন, তাদের ব্যাটসম্যান বলা হবে না। বলা হবে ‘ব্যাটার’। আরো কত কিছু…! বেশ কিছু নতুন নিয়মের অবতারণা করা হচ্ছে এই টুর্নামেন্টে।

আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের মস্তিষ্কপ্রসূত ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য় হান্ড্রেড’। এই টুর্নামেন্টের মধ্যে দিয়েই প্রথমবার ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ডিআরএস-এর ব্যবহার করা হবে।

সবচেয়ে বড় কথা, সাম্প্রতিক সময়ে নারী ক্রিকেটের ক্ষেত্রে বিশেষত, ‘ব্যাটসম্যান’ শব্দটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন অনেকেই। সে কারণে শব্দটাই সম্পূর্ণ মুছে দেয়া হচ্ছে। ধারভাষ্যকাররা পুরষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই ‘ব্যাটার্স’ শব্দটি ব্যবহার করবেন।

এবার এক নজরে দেখে নিন দ্য হান্ড্রেডের নতুন নিয়মাবলী

১) ওভার-এর পরিবর্তে বলের মাধ্যমে ইনিংসের গতিবিধি পরিমাপ করা হবে।

২) একজন বোলার পাঁচ বল করার পর আম্পায়াররা ‘ফাইভ’ বলে সেটিকে সম্বোধন করবে। পাশাপাশি একই দিক থেকে টানা ৬টির বদলে ১০টি বল করা হবে এবং চাইলে একজন বোলরাই সেই ১০টি বল করতে পারবেন। পাঁচ বল শেষ হলে তা চিহ্নিত করার জন্য আম্পায়রা সাদা কার্ডের ব্যবহার করবেন।

৩) টস সবার সামনে, পিচে নাও হতে পারে।

৪) ১০০’র মর্ধে প্রথম ২৫ বল পাওয়ার প্লে হিসেবে গণ্য হবে। পাওয়ার প্লের পর বোলিং দল পানি পানের বিরতির জন্য যে কোন সময়ে দুই মিনিটের টাইম আউট নিতে পারবে।

৫) ক্যাচ আউটের ক্ষেত্রে নন-স্ট্রাইকার আউট হওয়া ব্যাটসম্যানকে ক্রস করে গেলেও নতুন ব্যাটসম্যানকেই স্ট্রাইক নিতে হবে।

৬) গ্রুপ পর্যায়ে ম্যাচ টাই হলে দুই দলই এক পয়েন্ট করে পাবে। তবে নক আউট পর্বে ফলাফল ‘সুপার ফাইভ’ (পাঁচ বল)- এর মাধ্যমে নির্ধারণ কর হবে।

‘সুপার ফাইভ’-এর পরেও ম্যাচ টাই থাকলে দ্বিতীয়বার ‘সুপার ফাইভ’ হবে। তারপরেও ম্যাচ অমীমাংসিত থাকলে গ্রুপ পর্যায়ে তালিকায় ওপরে থাকা দলকে বিজয়ী ঘোষণা করা হবে।

৭) বৃষ্টিবিঘ্নিত ম্যাচের ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে ডাকওয়ার্থ-লুইস নিয়মেও।

৮) প্রথমবার ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ডিআরএস ব্যবহার করা হবে এবং ‘নো বল’ নির্ধারণের দায়িত্ব থাকবে তৃতীয় আম্পায়ারের কাঁধে।

৯) সম্প্রচারের কথা মাথায় রেখে প্রতিদিন দু’টি করে ম্যাচ খেলা হলেও প্রতিটি ম্যাচের জন্য নির্দিষ্ট সময়সীমা থাকবে। যাতে দু’টি ম্যাচেরই সম্প্রসারণের ক্ষেত্রে কোন সংঘর্ষের সৃষ্টি না হয়।

১০) যদি কোনো দল ওভার রেটে পিছিয়ে থাকে, তাহলে সেই দলকে শাস্তির সময় থেকে সারকেলের বাইরে একটি ফিল্ডার কম রেখেই খেলতে হবে।

একই রকম সংবাদ সমূহ

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে বইছে উৎসবের আমেজ। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ঐতিহ্যবাহী আয়োজনে ‘অন্তঃকক্ষবিস্তারিত পড়ুন

  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ