মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কক্সবাজার অতিক্রম করছে হামুন, লন্ডভন্ড গাছপালা-সাইনবোর্ড

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুনের অগ্রভাগ কক্সবাজার উপকূল অতিক্রম করছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে হামুন উপকূল অতিক্রম শুরু করে। এ সময় ঝড়ো বাতাসে গাছপালা, ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডসহ বাইরে নানা সরঞ্জাম উপড়ে গিয়ে জন ও যান চলাচল বাধাগ্রস্ত হয়। মধ্যরাতে উপকূল অতিক্রম শেষ করতে পারে।

কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ ইমাম উদ্দিন মঙ্গলবার রাতে বলেন, ‘হামুন’ আরও দুর্বল হয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয় সন্ধ্যায়। সন্ধ্যা ৭টার কিছু পরে ঝড়ো বাতাসসহ কক্সবাজারের উপকূল অতিক্রম শুরু করে। চট্টগ্রাম ও কক্সবাজারে ৭ নম্বর এবং মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৫ নম্বর বিপৎসংকেত এখনো বহাল আছে।

কক্সবাজার শহরের ব্যবসায়ী স্বপন গুহ বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার রাত থেকেই বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার সারাদিন বৃষ্টি অব্যাহত ছিল। এ সময় হালকা বাতাস হলেও সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় বৃষ্টিপাতও সমানে চলে। বাতাসের তীব্রতা এতই বেশি ছিল যে, সড়কে চলাচল করা ইজিবাইকগুলো উড়ে যাওয়ার উপক্রম হয়।

পেশাজীবী ওয়াহিদ রুবেল বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় অফিস থেকে বেরিয়ে দেখি শহরের প্রধান সড়কে লণ্ডভণ্ড অবস্থা। সড়কের উভয় পাশের ব্যাংক-বীমা, ব্যবসা প্রতিষ্ঠানের ছোট-বড় সাইনবোর্ড বাতাসের তোড়ে উপড়ে সড়কে পড়ে যায়। বিভিন্ন স্থান থেকে টিনসহ হালকা পণ্যগুলো উড়ে একস্থান থেকে অন্যস্থানে সরে যায়। সমানে ভেঙে পড়েছে গাছের ডালপালা। শহরের অনেক উপসড়কেও গাছ ভেঙে পড়ে জন চলাচল বাঁধাগ্রস্ত হচ্ছে। ঝড়ো বৃষ্টি শুরুর পর থেকেই বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ বলেন, সন্ধ্যা ৭টার পর হতে ঘূর্ণিঝড় হামুনের অগ্রভাগ কক্সবাজারসহ উপকূল অতিক্রম শুরু করেছে বলে খবর পেয়েছি। শহরের মতো উপকূলের গ্রামের অনেক কাঁচা ঘরবাড়ির চালা, গাছপালা উপড়ে পড়েছে বলে প্রাথমিকভাবে খবর পেয়েছি। পুরো অতিক্রম করা শেষ হলে বুধবার দিনের বেলা ক্ষয়ক্ষতির বিষয়ে সঠিক জানা যাবে।

একই রকম সংবাদ সমূহ

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ

জাতীয় সংসদ সোমবার কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ করেছে। সংশোধনীগুলোর মধ্যেবিস্তারিত পড়ুন

রাজনীতি থেকে অবসর নেওয়ার সময় জানালেন মেজর হাফিজ

স্পিকারের দায়িত্ব পালন শেষে রাজনীতি থেকে অবসর নিতে চান বলে জানিয়েছেন হাফিজবিস্তারিত পড়ুন

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস পালন করলেই দায়িত্ব শেষ হয়বিস্তারিত পড়ুন

  • চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: সংসদে প্রধানমন্ত্রী
  • বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ: প্রধানমন্ত্রী
  • ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন
  • দখলমুক্ত করা হবে ডিএনসিসির ২৯ খাল: প্রশাসক
  • লোডশেডিং পরিস্থিতির উন্নতি, তবে কিছু এলাকায় থাকবে ঘাটতি: বিদ্যুৎমন্ত্রী
  • পে স্কেল: বেতন ১৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে
  • প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই: রিজভী
  • ‘কুচি কুচি করে কাটার পরে বলেন—আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চালাই’ : সংসদে বিরোধীদলীয় নেতা
  • এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
  • বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
  • সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা
  • যতটুকু আমার প্রাপ্য তাও গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছি : সাবেক ধর্ম উপদেষ্টা