বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা সতর্কতায় বিভিন্ন নির্দেশনা দিয়ে সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেটের জরুরি গণবিজ্ঞপ্তি

করোনা সতর্কতায় জরুরি গণবিজ্ঞপ্তি জারি করেছেন সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এসে এমন মোস্তফা কামাল।

১ এপ্রিল ওই গণবিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে- এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনা পরিস্থিতি উদ্বেগজনকভাবে বৃদ্ধির কারণে সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে জেলায় সকল ধরনের জনসমাবেশ যেমন-সামাজিক/রাজনৈতিক/ধর্মীয় (ইসলামিক জলসা, নামযজ্ঞ, প্যাগোডায় প্রার্থনা, সভাসমিতি ইত্যাদি) সমাবেশ আয়োজন আগামী ১৫ (পনের) দিনের জন্য সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো। পর্যটন/বিনোদন কেন্দ্র/সিনেমা হল ইত্যাদি এ আদেশের আওতায় আসবে। জনসমাগম করে খেলাধুলা এবং সকল প্রকার উৎসব আয়োজন সম্পূর্ণ বন্ধ থাকবে।

বিবাহ অনুষ্ঠানের ক্ষেত্রে ১০০ জনের অধিক জনসমাগম সম্পূর্ণ নিধিদ্ধ করা হলো। হোটেল/রেস্তোরাঁ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শুধুমাত্র ক্ষুধা নিবারণের জন্য খোলা থাকবে। তবে হোটেল/ রেস্তোরাঁর ভেতরে অপ্রয়োজনীয় আড্ডা এবং জনসমাগম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

মসজিদ, মন্দিরসহ সকল ধর্মীয় উপাসনালয়ে নামায এবং প্রার্থনাকালে কোভিড স্বাস্থ্য প্রটোকল তথা ৩ (তিন) ফুট দূরে অবস্থান এবং মাস্ক পরিধান নিশ্চিত করতে উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন, ইমাম সাবেব এবং সংশ্লিষ্ট ধর্মীয় উপাসনালয় কমিটিকে বিশেষ অনুরোধ করা হলো। আন্তঃজেলা এবং অভ্যন্তরীন রুটে চলাচলকারী সকল বাস মালিককে সরকারি নির্দেশনা মোতাবেক যাত্রি পরিবহন এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করতে নির্দেশনা দেওয়া হলো।

এর কোনরূপ ব্যত্যয় ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শপিংমলসহ সকল প্রকার হাট-বাজারে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে শতভাগ মাস্ক পরধান এবং ৩ (তিন) ফুট দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে হবে। ব্যর্থতায় ক্রেতা-বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শহরের অভ্যন্তরে এবং আন্তঃ উপজেলা চলাচলকারী সকল গণপরিবহনের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে। সকল ধরণের কোচিং সেন্টার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। অপ্রয়োজনীয় ঘোরাফেরা/আড্ডা বন্ধ থাকবে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ নির্দেশনা আপাতত ১৫ দিন বলবৎ থাকবে।

আদেশক্রমে
জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত