শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনার ভয়ে বিমানবন্দরেই ছিলেন তিন মাস

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ভয়ে যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরে টানা তিন মাস ছিলেন তিনি। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে দীর্ঘদিন বিমানবন্দরে থাকার কারণে নয়। ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ঘোরাফেরা করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

৩৬ বছর বয়সী এই ব্যক্তির নাম আদিত্য সিং। তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ছিলেন।

গত শনিবার শিকাগো বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। বিমানবন্দরের কর্মীরা পরিচয়পত্র দেখতে চাইলে একটি ভুয়া আইডি কার্ড এগিয়ে দেন তিনি।

পরে দেখা যায়, কার্ডটি আসলে বিমানবন্দরের এক অপারেশন্স ম্যানেজারের। গত অক্টোবরে সেটি হারিয়েছিল।
পুলিশ জানিয়েছে, গত ১৯ অক্টোবর লস অ্যাঞ্জেলস থেকে শিকাগোর ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আদিত্য সিং। সেখানে এক কর্মীর আইডি কার্ড খুঁজে পাওয়ার দাবি করেন তিনি।

সহকারী স্টেট অ্যাটর্নি ক্যাথলিন হ্যাগার্টি বলেন, করোনার ভয়ে বিমানবন্দর থেকে বাসায় ফিরতে ভয় পাচ্ছিলেন বলে দাবি করেছেন আদিত্য।

এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন কুক কাউন্টির বিচারক সুজানা অর্টিজ। শুনানির সময় তিনি সংশ্লিষ্ট কৌঁসুলিকে বলেন, আপনি বলতে চাচ্ছেন, অননুমোদিত, কর্মী নন এমন একজন লোক ও’হারে বিমানবন্দর টার্মিনালের সংরক্ষিত অংশে ২০২০ সালের ১৯ অক্টোবর থেকে ২০২১ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত বসবাস করছিলেন এবং শনাক্ত হননি? আদালত উল্লিখিত সময়ের ঘটনা ও অভিযোগকে অত্যন্ত বিরক্তিকর মনে করছে।

সূত্র: বিবিসি

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান

জলদস্যুদের হামলা ও হুমকি, খাসজমি বন্দোবস্ত, পানি সংকট এবং নদী-খালের নাব্যতাসহ নানাবিস্তারিত পড়ুন

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত