শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার

কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তসহ পাঁচ বাংলাদেশির মরদেহ ফিরছে আগামীকাল শনিবার (২২ আগস্ট)।

জানা গেছে, সব প্রক্রিয়া সম্পন্ন হলে শনিবার (২২ আগস্ট) সকালে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে মরদেহগুলো দেশে আসবে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান খান ও বেনাপোল বন্দরের উপপরিচালক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (২১ আগস্ট) দেশে ফেরার কথা থাকলেও প্রয়োজনীয় ছাড়পত্র ও এনওসি জটিলতায় তা সম্ভব হয়নি।

এদিকে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের স্বজনরা মরদেহ গ্রহণের জন্য কুষ্টিয়া থেকে বেনাপোলের উদ্দেশে রওনা হয়েছেন। নিহত ব্যবসায়ী বাবু আহমেদের বড় ভাই মো. মনির হোসেন ইতোমধ্যে বেনাপোলে পৌঁছেছেন। মরদেহগুলো নিজ নিজ এলাকায় নেওয়ার জন্য স্বজনদের সঙ্গে একটি অ্যাম্বুলেন্স ও একটি সাদা রঙের প্রাইভেটকার রয়েছে।

গত ১৯ আগস্ট ভোরে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জন নিহত হন। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক।

নিহত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের চারজন রয়েছেন। তারা হলেন- কুষ্টিয়া শহরের আরুয়াপাড়া মোহিনী মিল এলাকার সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৯), তার স্ত্রী আফসানা শারমীন (২৭), তাদের একমাত্র সন্তান স্বর্ণশীষ দত্ত (৩) এবং আফসানার বাবা আকরাম আলী (৬৪)।

দেবাশীষ দত্ত দৈনিক আজকের পত্রিকা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ৯-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী আফসানা শারমীন অসুস্থ থাকায় চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের নিয়ে কলকাতায় গিয়েছিলেন তিনি। সেখানে ‘শিখা ইন’ হোটেলে অবস্থানকালে অগ্নিকাণ্ডে তারা নিহত হন।

নিহত অপর বাংলাদেশি হলেন ঢাকার সাভারের আমিনবাজার এলাকার কসমেটিকস ব্যবসায়ী বাবু আহমেদ (৩৭)। ব্যবসায়িক কাজে তিনি কলকাতায় গিয়েছিলেন।

অন্যদিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার এস এম আলিমুজ্জামান সাজুর মরদেহ ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করবে বলে জানা গেছে। একই জেলার নিহত রেবতী সরকারের মরদেহ ভারতে সৎকারের বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান খান কালবেলাকে বলেন, ‘ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেয় বাংলাদেশ উপহাইকমিশন ও ভারতের স্থানীয় প্রশাসন। প্রয়োজনীয় ছাড়পত্রের জটিলতায় শুক্রবার দেশে ফেরানো সম্ভব না হলেও শনিবার মরদেহগুলো বেনাপোলে পৌঁছালে আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

একই রকম সংবাদ সমূহ

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

ভারত যুদ্ধ নয়, শান্তি চায় উল্লেখ করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন,বিস্তারিত পড়ুন

নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে একটি সংঘবদ্ধবিস্তারিত পড়ুন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের নিয়োগ আনুষ্ঠানিকভাবেবিস্তারিত পড়ুন

  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু