শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলকাতায় ফের ১৪ দিনের জেল হেফাজতে পিকে হালদারসহ ৬ জন

পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারসহ অভিযুক্ত ছয় জনকে ফের ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন কলকাতার নগর দায়রা আদালত।

মঙ্গলবার ১২টার কিছু পরে স্পেশাল সিবিআই কোর্ট-৩ এ অভিযুক্তদের সকলকে তোলা হয়। কিন্তু আসামিদের আইনজীবীরা উপস্থিত থাকলেও প্রায় এক ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী উপস্থিত হননি।
পরে বিচারক জীবন কুমার সাধু ফের অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

সেক্ষেত্রে আগামী ৫ জুলাই ফের অভিযুক্তদের আদালতে তোলা হবে। এদিন ইডির আইনজীবীর অনুপস্থিতিতে তদন্তকারী কর্মকর্তা হিসেবে পিটিশনে স্বাক্ষর করেন আইনজীবী বিজয় কুমার।

উল্লেখ্য, গত ১৪ মে অশোকনগর, কলকাতাসহ একাধিক জায়গায় অভিযান চালিয়ে বাংলাদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার পলাতক আসামি পি কে হালদারসহ ছয়জনকে গ্রেফতার করেন ইডির কর্মকর্তারা। এরপর কয়েক দফায় রিমান্ড ও জেল হেফাজতে নিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে ইডির হাতে।

ইডির তদন্তকারী কর্মকর্তারা জেনেছেন, পি কে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদার ওরফে শিবশঙ্কর হালদার আদতেই একই ব্যক্তি। ভারতে তিনি শিবশঙ্কর হালদার নামেই পরিচিত এবং এই নামে রয়েছে তার জমি, ফ্ল্যাট, ব্যঙ্ক অ্যাকাউন্টসহ বিভিন্ন সম্পত্তি।

একই রকম সংবাদ সমূহ

ভারতে শিশু ধর্ষণের প্রধান অভিযুক্ত এনকাউন্টারে নিহত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বারুইপুর শহরতলিতে এগারো বছর বয়সী এক শিশুকে দলবদ্ধবিস্তারিত পড়ুন

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। দীর্ঘ দুই বছরের অপেক্ষারবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর করবে ভারত
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • বাংলাদেশ সীমান্তে এলাকার জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত
  • ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন
  • ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী