রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আহবায়ক কমিটি গঠন

কলারোয়া ইলেকট্রিশিয়ান ইউনিয়নের নির্বাচন ১৭ জুলাই

ফারুক হোসাইন রাজ, কলারোয়া: ২০১৮ সালের পহেলা জানুয়ারিতে প্রতিষ্ঠিত হওয়া কলারোয়া ইলেকট্রিশিয়ান ইউনিয়নের নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ১৭ জুলাই। এই নির্বাচনকে সামনে রেখে ৩ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করেছে সংগঠনটি।

রবিবার (১৪ জুলাই) সকালে কলারোয়া উপজেলা সদরের থানা সংলগ্ন রূপালী ব্যাংকের দক্ষিণ পার্শ্বে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে নির্বাচন পরিচালনায় তিন সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।

সংগঠনটির রেজুলেশনে মোহাম্মদ আজগর আলীকে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক করা হয়েছে। আর শেখ কবিরুল ইসলামকে সদস্য সচিব ও শেখ শরিফ হাসান সবুজকে সদস্য করা হয়েছে।

কলারোয়া ইলেকট্রিশিয়ান ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আজগর আলী বলেন, আগামি ১৭ জুলাই বুধবার এই সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিটি গঠনের এই নির্বাচনে ভোট দিতে পারবেন সংগঠনের ৩০০ জন পরিচিতি কার্ডধারী সদস্যরা।
এই নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান

সাতক্ষীরার কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও হাফেজবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দাখিল পরীক্ষার ফলাফলে এবার চরম হতাশাজনক চিত্র দেখা গেছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
  • কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির