বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া কলেজের সূবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন হেল্পবুথ উদ্বোধন হলো ঝাউডাঙ্গায়

শেখ শাহাজাহান আলী শাহীন: কলারোয়া সরকারি কলেজের সূবর্ণজয়ন্তী উপলক্ষে অনলাইন রেজিস্ট্রেশন হেল্পবুথ উদ্বোধন করা হয়েছে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায়।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে ঝাউডাঙ্গা বাজারের তাসফিক টেলিকমে ওই বুথের উদ্বোধন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম।

১৯৬৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কলারোয়া সরকারি কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ও তাদের পরিবার অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে সূবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। এজন্য নিজেরাই অনলাইন রেজিস্টেশন করতে পারবেন। এর পাশাপাশি উদ্বোধন হওয়া বিভিন্ন এলাকার বেশ কয়েকটি হেল্পবুুথ থেকেও রেজিস্ট্রেশন করা যাবে। আগামি ১৩ এপ্রিল রোজার ঈদের পরদিন ওই অনুষ্ঠান কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। নানান অনুষ্ঠানমালার মাধ্যমে মিলনমেলার আয়োজন করা হচ্ছে বলে জানান সূবর্ণজয়ন্তী উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

ঝাউডাঙ্গায় অনলাইন রেজিস্ট্রেশন হেল্পবুথ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও ঝাউডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রভাষক জহিরুল ইসলাম শাহিন, সমাজসেবা অধিদপ্তরের খুলনা বিভাগের সহকারী পরিচালক শেখ ফারুক হোসেন, আব্দুস সামাদ, নিবন্ধিত আওয়ার নিউজ বিডির সম্পাদক আরিফ মাহমুদ, রেজাউল ইসলাম, রেজিষ্ট্রেশন কমিটির আহবায়ক শেখ আলমগীর কবির বাবু, সদস্য সচিব ডা.হাবিবুর রহমান, প্রচার কমিটির সদস্য সচিব শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, শিক্ষক আরিফুজ্জামান কাকন, শিক্ষক আব্দুল ওহাব মামুন, সাংবাদিক মোস্তাক আহমেদ, মিজানুর রহমান, এসএম আনাম, উৎস কুমার, আয়োজক তাসফিক টেলিকমের সত্বাধিকারী দেলোয়ার হোসেন।

এসময় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন, ‘আগামি ১৩ এপ্রিল কলারোয়া সরকারি কলেজের সূবর্ণজয়ন্তী হবে এক মাইলফলক। আয়োজনটি পরিণত হবে স্মৃতি রোমান্থের এক মিলনমেলায়।
সেজন্য কলারোয়া সরকারি কলেজের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আগামি ৩১ জানুয়ারীর মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করা আহবান জানানা তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!