বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া প্রেসক্লাবে জরুরি সভা 

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় প্রেসক্লাবের নিজস্ব ভবনে আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গত ১ ফেব্রুয়ারি সাতক্ষীরার দৈনিক সাতনদী পত্রিকায় প্রকাশিত সংবাদে একটি স্থানে প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জুর নামে অনভিপ্রেত সংবাদ প্রকাশ করায় সর্বসম্মতিক্রমে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। নিন্দা প্রস্তাবটি রেজুলেশন আকারে লিপিবদ্ধ হয়। প্রেসক্লাব আহবায়ক এর কোনো বক্তব্য ছাড়াই অসত্য সংবাদ প্রকাশ করায় প্রেসক্লাবের সদস্যবৃন্দ তীব্র ক্ষোভ ও নিন্দা জানান।
তারা বলেন, কলারোয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ স্বাধীনভাবে নিজ নিজ পত্রিকায় সংবাদ পরিবেশন করেন। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে প্রেসক্লাবের আহবায়ক বা অন্য কোনো কর্মকর্তা কোনো প্রভাব বিস্তার করেননি বা করেন না। কলারোয়া প্রেসক্লাব মুক্ত সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। এই বিশ্বাস অন্তরে ধারণ করেই প্রেসক্লাবের সংবাদকর্মীগণ প্রতিদিনের সংবাদ নিজেদের মতো করে পরিবেশন করে থাকেন। আহবায়কের নামে আনীত অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বলে সাংবাদিকগণ মত প্রকাশ করেন।
সভায় স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এম এ সাজেদ।
সভায় আলোচনা করেন- আহবায়ক কমিটির সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আব্দুর রহমান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, প্রভাষক সাইফুল ইসলাম, বি এম পলাশ, মনিরুল ইসলাম মনি, সুজাউল হক, দেলোয়ার হোসেন প্রমুখ।

 

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়ায় অসহায় ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার